বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৪ মে ২০২৫, ৮:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হা-ম-লা

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

রোববার (৪ মে) সন্ধ্যায় এ হামলা হয় জানিয়ে এনসিপির একাধিক নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. রবিউল হাসানও বিষয়টি নিশ্চিত করেছেন।

সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম লেখেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। হামলায় গাড়ির কাচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন। ’

কমেন্টবক্সে ঘটনাস্থলের লোকেশন দেন সারজিস। গাজীপুর চৌরাস্তার কাছাকাছি সড়ক দেখানো হয়েছে ম্যাপে।

অন্য আরেকটি পোস্টে কয়েকটি ছবি আপলোড করেছেন সারজিস। যেখানে কাচ ভাঙা গাড়ি ও হাসনাতের রক্তাক্ত হাত দেখা গেছে।

ক্যাপশনে এনসিপির এ নেতা লিখেছেন, হাসনাত যে গাড়িতে আসছিলেন। কত ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে আঘাত করা হয়েছে।

হাসনাতের গাড়িতে হামলা হয়েছে বলে তথ্য দিয়েছেন এনসিপির এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি লেখেন, ‘গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হাসনাত আবদুল্লাহ ভাইয়ের গাড়িতে হামলা হয়েছে। ’

কী কারণে গাজীপুরে গিয়েছিলেন হাসনাত ও কারা তার গাড়িতে হামলা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে, গত বছরের নভেম্বর রাজধানীর গুলিস্তান ও মাতুয়াইল এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!