বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১১ মে ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে নদীপথে পুশইন করা ৭৮জনের মধ্যে ৭৪জন বাংলাদেশি

সুলতান শাহাজান, শ্যামনগর: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও ভারতীয় নৌবাহিনী কর্তৃক দু’দফায় পুশ ইন করা ৭৮ জনের মধ্যে ৭৪ জন বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত হয়েছে। বাকী চারজন ভারতীয়।

দু’দিন ধরে তাদের নাম পরিচয় শনাক্তকরণের কাজ শেষে কোস্টগার্ড বিষয়টি নিশ্চিত করেছে।

পুশ ইন হওয়া এসব বাংলা ভাষাভাষী ব্যক্তিদের বরাত দিয়ে কোস্টগার্ড, রিভারাইন বর্ডার গার্ড বাংলাদেশ (আরবিজিবি) ও বনবিভাগ জানিয়েছে, শুক্রবার (৯ মে) ভারতীয় একটি জাহাজ ও স্পিডবোর্ডযোগে বিএসএফ ও ভারতের নৌবাহিনী তাদের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দারবাড়িয়া ফরেস্ট টহল ফাঁড়ির কাছে একটি চরে নামিয়ে দিয়ে যায়। পরে তারা পায়ে হেঁটে নিকটস্থ মান্দারবাড়িয়া টহলফাঁড়িতে গিয়ে আশ্রয় নেয়।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন জানান, এভাবে আকস্মিকভাবে ৭৮ জনকে বঙ্গপোসাগর তীরবর্তী নির্জন এলাকায় ফেলে যাওয়ার ঘটনা সকলকে বিস্মিত করে। পরবর্তীতে বনবিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ডের সহায়তায় এসব মানুষকে মান্দারবাড়িয়া টহলফাঁড়িতে আশ্রয় দেয়া হয়। এসময় তাদের নাম পরিচয় ঠিকানা শনাক্তের পাশাপাশি তাদের সুস্থ রাখার জন্য শুকনা খাবারসহ চাল ডাল ও পানিসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঠানো হয়।

এদিকে, কোস্টগার্ডের বরাত দিয়ে নীলডুমুর রিভারাইন বিজিবির অধিনায়ক লে. কমান্ডার সৈয়দ আব্দুর রউফ জানান, পুশইনকৃতদের মধ্যে ৭৪জন বাংলাদেশি হলেও চারজন ভারতীয় নাগরিক রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ১১ মে দুপুর আড়াইটার দিকে সমুদ্রপথে মোংলায় নেয়া হয়। পরবর্তীতে এসব ব্যক্তিদের নিয়ে জাহাজটি শ্যামনগরের উদ্দেশ্যে রওনা হয়েছে। তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০