
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা সড়কের রেল ক্রসিংয়ে ট্রেনের সাথে বালু বোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের ড্রাইভার মাহমুদ হোসেন (৪৫) ও হেলপার কওছার আলী (২৮) গুরুতর আহত হয়েছেন। ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
রোববার (১১ মে) বিকালে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকালে একটি সিমেন্ট বোঝাই ট্রাক নাভারন রেল ক্রসিং পার হওয়ার সময় মোংলা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন তাতে স্বজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হয় ট্রাকের ড্রাইভার ও হেলপার। তাদেকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ঘটনার সময় ঐ স্থানে গেটম্যান উপস্থিত ছিলেন না।
মন্তব্য করুন