বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ মে ২০২৫, ২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুরাতন মর্গকে সামেক হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পুরাতন লাশ কাঁটার ঘর বা মর্গকে আধুনিকায়ন করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের (সামেক) ফরেনসিক বিভাগে স্থানান্তরের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (১২ মে) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এছাড়াও সভায় পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় সম্প্রতি ভারতের গুজরাট থেকে পুশব্যাককৃতদের মানবিক সহায়তা প্রদান, জেলার একমাত্র শিশু হাসপাতালকে এম আর খান শিশু হাসপাতাল নামকরণ, আম বাজারজাতকরণে অসাধু উপায় অবলম্বনের বিষয়ে সজাগ দৃষ্টি রাখা, বেসরকারি ক্লিনিকগুলো বন্ধ না করে আধুনিকায়নের উপর গুরুত্ব দেওয়া, মাদক পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ, সুন্দরবনে জলদস্যু প্রতিরোধে যৌথ অভিযান অব্যাহত রাখা, অবৈধ ভাবে দখলকৃত সরকারি খাস জমি উদ্ধারে যৌথ অভিযান অব্যাহত রাখা, আসন্ন বর্ষা মৌসুমে বেড়িবাঁধ রক্ষায় বাঁধের ৫০ গজের মধ্যে মৎস্য ঘেরের বাঁধ নির্মাণ নিষিদ্ধকরণ, প্রাণ সায়ের খালকে গতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মনিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল, বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের উপ অধিনায়ক ক্যাপ্টেন শাদমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা পুলিশিং কমিটি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো.আবুল খায়ের, জেলা বিএনপি’র আহবায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতী, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, জেলা জামাতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, সেক্রেটারি মাও. আজিজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলা বারের সভাপতি অ্যাড. শাহ আলম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন নাহার, বিশ্বজিৎ সাধু প্রমুখ।

সভায় আসন্ন কোরবানি ঈদে চামড়া রক্ষণাবেক্ষণ ও যথাযথভাবে বাজারজাতকরণ, কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সরকার নির্ধারিত দামে লবণ বিক্রি করা, সরকার নির্ধারিত মূল্যে চামড়া ক্রয় ও বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া চামড়া সংরক্ষণে জেলার সাতটি উপজেলায় গোডাউন নির্ধারণ করতে উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

২

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

৩

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

৪

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

৫

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

৬

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৭

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৮

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৯

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

১০

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

১১

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

১২

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৩

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৪

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১৫

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১৬

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৭

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৮

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০