বাংলাদেশ, বুধবার, ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৪ মে ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর, লুটপাট!

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবি ভাঙচুর করে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ মে) দিনগত রাত ১০টার দিকে স্থানীয় চুয়াডাঙ্গা গ্রামের আজিবার রহমানের ছেলে আ.লীগ নেতা ইমরান গাজী, সোহরাব বিশ্বাসের ছেলে আ.লীগ নেতা সাদ্দাম ও আবুল হোসেনের ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা তবিবুর শেখের নেতৃত্বে ১৫-২০ জন কেশবপুর উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের পাথরা গেটের মাথা বাজারে অবস্থিত ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে রামদা, চাইনিজ কুড়াল ও লাঠি সোটা নিয়ে হামলা চালায়।
এসময় তারা কার্যালয়ের তালা ভেঙে ৫০টি চেয়ার, ২টি টেবিল, ১টি টেলিভিশন, ১টি মোটর সাইকেল ও ১টি সিলিং ফ্যান ভাঙচুর করে। খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবিও ভাঙচুর করা হয়।

এ ব্যাপারে উপজেলা বিএনপির মৎস্য ও উপজাতি বিষয়ক সম্পাদক এসএম কামরুজ্জামান লিটন বাদী হয়ে ৩জনকে এজাহার ভুক্তসহ অজ্ঞাত ২০জনকে আসামি করে থানায় একটি অভিযোগ করেছেন।

এদিকে ওয়ার্ড বিএনপির কার্যালয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাকসহ সকল নেতৃবৃন্দ।

কেশবপুর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, বিএনপি অফিস ভাঙচুর ও লুটপাটের একটি অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চশিক্ষা থেকে মানবিকবিদ্যা বাতিলের সিদ্ধান্ত আত্মঘাতী || ‎তারিক ইসলাম

ভূমিদস্যুদের কবল থেকে জলমহল উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা

তালায় স্কাউটের ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

রাড়ুলীর সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কয়রায় অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া

সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস বিষয়ক প্রশিক্ষণ শুরু

ভাঙনের কবলে জেলা পরিষদ মালিকানাধীন ডুমুরিয়া ঘাট

১০

মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন

১১

কেশবপুরে আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার

১২

কালিগঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১৩

হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে ছাত্রদলের দুই গ্রুপের শুভেচ্ছা বিনিময়

১৪

নাবিলার ‘বনলতা’য় মুগ্ধ সাদিয়া

১৫

তানজিদ-শান্তর ফিফটি, মোসাদ্দেক ঝড়ে বাংলাদেশের ২৮৪

১৬

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

১৭

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ, স্টার্টআপে সুদ মাত্র ৪ শতাংশ

১৮

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার কোটির ছায়া বাজেটে করমুক্ত আয়সীমা ৫ লাখ

১৯

৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায়

২০