
ডেস্ক রিপোর্ট: আন্তঃকলেজ ফুটবলে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন সাতক্ষীরার কালিগঞ্জের ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ দলকে সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, চ্যাম্পিয়ন কালিগঞ্জের ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের অধ্যক্ষ শেখ আবুল বাসার, উপাধ্যক্ষ এস এম সালাউদ্দিন, সহকারী অধ্যাপক মো.আবুল খায়ের, কলেজের শিক্ষক প্রতিনিধি মো. আব্দুল জলিল, ক্রীড়া শিক্ষক মো. মাহবুবুর রহমান, কোচ মো.ফারুক হোসেন, কলেজ দলের অধিনায়ক আনিছুর রহমান প্রমুখ।
এর আগে, গত বুধবার (৭ মে) বিকালে রাজধানীর ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে সিলেটের তাজপুর ডিগ্রি কলেজকে পরাজিত হয় কালিগঞ্জের ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ।
মন্তব্য করুন