বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৭ মে ২০২৫, ১১:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল প‌রিদর্শনে গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভা‌গের শিক্ষার্থীরা

গণ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফার্মেসি বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে দেশের অন্যতম শীর্ষ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড প‌রিদর্শন ক‌রে‌ছেন।

শনিবার (১৭ মে) গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের যৌথ আয়োজনে এই সফর শিক্ষার্থীদের জন্য একাডেমিক পাঠ্যক্রমের বাইরে গিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের এক দুর্লভ সুযোগ করে দেয়।

এসময় শিক্ষার্থীরা ওষুধ প্রস্তুত প্রক্রিয়া, মান নিয়ন্ত্রণ ও শিল্প পর্যায়ের জটিল কার্যক্রমগুলো হাতে-কলমে দেখে তত্ত্বীয় জ্ঞানকে বাস্তবতায় মিলিয়ে নিতে সক্ষম হন।

সফরে শিক্ষার্থীদের নেতৃত্ব দেন সহযোগী অধ্যাপক রোজিনা পারুল, প্রভাষক তানিয়া আহমেদ ও প্রভাষক অনিক কুমার দে।

সফরের শুরুতে ইবনে সিনা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের স্বাগত জা‌নি‌য়ে কারখানা পরিদর্শনের নির্দেশনা ও নিরাপত্তা বিষয়ক গাইডলাইন অব‌হিত ক‌রে।

এরপর শিক্ষার্থীরা চারটি গ্রুপে ভাগ হ‌য়ে প্যাকেজিং সেকশন, কোয়ালিটি কনট্রোল, কোয়ালিটি অ্যাসিওরেন্স, প্যারেন্টেরাল প্রোডাক্টস প্রস্তুত প্রক্রিয়া, স্টেরাইল ম্যানুফ্যাকচারিং সেকশন, মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি, ক্যাপসুল ও সলিড ডোজ প্রস্তুত ইউনিট, স্টোরেজ ও ওয়্যারহাউজ ঘুরে দেখে।

এছাড়াও কীভাবে গুণগত মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়, আধুনিক প্রযুক্তি ও মেশিনারির সহায়তায় কীভাবে উৎপাদনের প্রতিটি ধাপ সুনির্দিষ্টভাবে সম্পন্ন হয় তা পর্যবেক্ষণ করেন।

সফরে অংশগ্রহণকারী শিক্ষার্থী সুমাইয়া মাসফি বলেন, এই সফরটি অত্যন্ত শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক ছিল। যেসব বিষয় এতদিন বইয়ে পড়ে শিখেছি, সেগুলো বাস্তবে দেখা ও বুঝতে পারা এক ভিন্ন অভিজ্ঞতা। ওষুধ উৎপাদনের প্রতিটি ধাপ স্বচক্ষে দেখার মাধ্যমে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জটিল বাস্তবতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছি। আমরা কর্মকর্তাদের কাছ থেকে প্রত্যক্ষভাবে প্রশ্ন করে উত্তর পেয়েছি। ইবনে সিনার কর্মকর্তারা অনেক সহযোগিতাপরায়ণ ছিলেন।

এ বিষয়ে প্রভাষক তানিয়া আহমেদ বলেন, থিওরি এবং প্র্যাক্টিক্যাল জ্ঞানের মধ্যে সেতুবন্ধ তৈরি করাই ছিল এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের মূল লক্ষ্য। সীমিত ল্যাব সুবিধার বাইরে গিয়ে শিল্প পর্যায়ের সরাসরি অভিজ্ঞতা শিক্ষার্থীদের পেশাগত প্রস্তুতি ও আত্মবিশ্বাস বাড়ায়।

তিনি আরও বলেন, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের আন্তরিক সহযোগিতায় এই সফরটি সফল হয়েছে। ভবিষ্যতে ইন্টার্নশিপ ও চাকরির ক্ষেত্রে অংশীদারিত্ব আরও সম্প্রসারিত হবে বলে আমরা আশাবাদী।

ইবনে সিনা কর্তৃপক্ষ জানায়, আমরা সবসময় শিক্ষার্থী-কেন্দ্রিক উদ্যোগে সহযোগিতা করতে প্রস্তুত। ভবিষ্যতেও গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ ধরনের ইন্ডাস্ট্রিয়াল সফর, ইন্টার্নশিপ ও ক্যারিয়ার সুযোগের দ্বার উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ ব্যাংকের এটিএম-কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ

১

গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

২

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

৩

বিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

৪

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে সমঝোতা

৫

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ আটক ৩

৬

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

৭

আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা

৮

ভারতে পালানোর প্রস্তুতিকালে জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২

৯

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১০

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

১১

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

১২

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

১৩

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

১৪

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

১৫

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

১৬

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১৭

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

১৮

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১৯

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

২০