বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৮ মে ২০২৫, ২:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সৌদি আরবে বিশ্বের প্রথম এআই ক্লিনিক চালু

ডেস্ক রিপোর্ট: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নানা চমক গত কয়েক বছরে পৃথিবীজুড়ে দেখা যাচ্ছে। ডা. হুয়া নামে একজন এআই চিকিৎসক এবার রীতিমতো ক্লিনিকে রোগী দেখবে বলে জানা গেছে। সৌদি আরবে এআই চিকিৎসক আছে এমন একটি ক্লিনিক চালু করা হয়েছে। সৌদি আরব বিশ্বের প্রথম এআই ক্লিনিক চালু করছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রোগীদের রোগ নির্ণয় করা হবে। সিনি এআই নামে একটি চীনভিত্তিক চিকিৎসা প্রযুক্তি সংস্থা আলমুসা হেলথ গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে এই ক্লিনিক চালু করেছে। গত মাসে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-আহসা প্রদেশে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করেছে এআই ক্লিনিক।

এআই ক্লিনিকের লক্ষ্য রোগীদের রোগনির্ণয় ও চিকিৎসার জন্য প্রথম যোগাযোগের জন্য মানব চিকিৎসকদের বদলে এআই চিকিৎসক ব্যবহার করা। এআই এখানে অনেক কাজ করলেও মানবচিকিৎসক পর্যবেক্ষক হিসেবে পুরো সিস্টেমে নজর রাখছেন। সিনি এআই জানিয়েছে, এআই ক্লিনিক একটি উদ্ভাবনী চিকিৎসা সেবাব্যবস্থা। এখানে এআই ডাক্তাররা স্বাধীনভাবে রোগের সন্ধান থেকে শুরু করে প্রেসক্রিপশন পর্যন্ত দিতে পারে। এআই যে পরামর্শ দিচ্ছে, মানব ডাক্তাররা তা পর্যালোচনা করেন।

রোগীরা ক্লিনিকে আসার পর একটি ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করে ডা. হুয়াকে সব তথ্য দেন। এআই রোগীর সব তথ্য ও লক্ষণ পর্যালোচনা করে। এআই প্রকৃত ডাক্তারের মতো রোগীদের নানা প্রশ্ন করে। মানব সহকারীর সাহায্যে রোগীর বিভিন্ন তথ্য ও ছবি বিশ্লেষণ করে রোগীকে বিভিন্ন পরামর্শ দেয় ডা. হুয়া। এআই যে চিকিৎসা পরিকল্পনা প্রদান করে, তা পরবর্তী সময়ে একজন মানব ডাক্তার পর্যালোচনা করে স্বাক্ষর করেন। মানব ডাক্তাররা এমন জরুরি অবস্থার জন্য এখানে উপস্থিত থাকেন, যা হয়তো এআই করতে পারে না।

বর্তমানে এআই ডাক্তার শুধু শ্বাসযন্ত্রের অসুস্থতা সম্পর্কে পরামর্শ প্রদান করছে। হাঁপানি ও ফ্যারিঞ্জাইটিসের মতো প্রায় ৩০টি রোগের চিকিৎসা করতে পারে এআই ডাক্তার। সিনি এআই ভবিষ্যতে আরও নতুন ৫০টি শ্বাসযন্ত্র, গ্যাস্ট্রোএন্টেরোলজিক্যাল ও চর্মরোগ–সংক্রান্ত রোগকে চিকিৎসার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য এআই ডাক্তারের ডেটাবেস প্রসারিত করার লক্ষ্যে এখন কাজ করছে বলে জানা গেছে। পাইলট প্রোগ্রামের ডায়াগনস্টিক ডেটা ১৮ মাসের মধ্যে অনুমোদনের জন্য সৌদি কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। সিনি এআই জানিয়েছে, চলমান পরীক্ষার আগে প্রযুক্তিটির ত্রুটির হার ০.৩ শতাংশ ছিল।

সিনি এআইয়ের সিইও ঝাং শাওডিয়ান বলেন, ‘অতীতে এআই যা করেছে, তা শুধু ডাক্তারদের সহায়তা করার কাজ। এখন আমরা এআইকে সরাসরি রোগীদের রোগনির্ণয় ও চিকিৎসা করার সুযোগ দিতে কাজ করছি।’

টেনসেন্ট, হংশান ক্যাপিটাল, জিজিভি ক্যাপিটাল ও চীনের সরকার এআই চিকিৎসকের বিকাশে অর্থায়ন করছে বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তঃজেলা নকআউট খো খো টুর্নামেন্টে সাতক্ষীরা চ্যাম্পিয়ন

কালিগঞ্জে চুরি করতে গিয়ে দুই যুবক আটক, মুচলেকায় মিললো মুক্তি

তালায় সাধারণ জ্ঞান ও বিতর্ক চর্চার আসর

বেনাপোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাছই সবচেয়ে বড় হাতিয়ার || এস এম নাহিদ হাসান

পরিবেশ দিবসে প্রকৃতি রক্ষার আহবান

পরিবেশ বিপর্যয় ও সংকটের গল্পগুলো তুলে ধরতে আমরা কেন ব্যর্থ হচ্ছি || আশিকুজ্জামান

শ্যামনগরে খাল দখলকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত ৭

মার্কিন ভিসা প্রার্থীর সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল উন্মুক্ত করতে হবে

হাম উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু

১০

মেয়ের মা হলেন বুবলী

১১

উপকূলের পরিবেশ রক্ষায় প্রয়োজন প্রকৃতিনির্ভর উদ্যোগ || এস এম জান্নাতুল নাঈম

১২

পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

১৩

দৌলতদিয়ায় ফের তলিয়ে গেল বাস, রক্ষা পেলেন চালক-হেলপার-যাত্রীরা

১৪

শ্যামনগরে ব্যতিক্রমী পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ ও পরিবেশ রক্ষার শপথ

১৫

দেবহাটায় ঘের কর্মচারীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার!

১৬

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

১৭

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

১৮

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

১৯

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705