বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৯ মে ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৭ লক্ষাধিক টাকা মজুরী বাকী, নির্মাণ শেষে ৫তলা ভবনকে অবৈধ বলছেন অধ্যক্ষ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি কলেজের পাঁচতলা বিশিষ্ট প্রশাসনিক ভবন ২–এর নির্মাণকাজ সম্পন্ন করে পারিশ্রমিকের ১৭ লক্ষাধিক টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিক সর্দার মো. ওবায়দুল ইসলাম। দ্বারে দ্বারে ঘুরেও কোনো কূল কিনারা পাচ্ছেন না তিনি।

এদিকে, পারিশ্রমিক পরিশোধের উদ্যোগ না নিয়ে উল্টো পাঁচতলা বিশিষ্ট দৃশ্যমান বিশাল এই ভবনকে অস্বীকার করছেন কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাশেম।

তিনি বলছেন, ভবনটি অবৈধ, তাই আগের কোনো কাজের বিল দেওয়া সম্ভব নয়।

অন্যদিকে, যে ভবনকে ‘অবৈধ’ বলা হচ্ছে, সেখানে বর্তমানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরাদ্দে নির্মাণকাজ চলায় অধ্যক্ষের বক্তব্য প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।

কাজের মজুরি না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন ইমারত নির্মাণ শ্রমিকরা।

স্থানীয় শ্রমিক সংগঠন ও শিক্ষকদের একাংশ বলছেন, এই ভবনে আগেও কাজ হয়েছে, বরাদ্দ এসেছে এবং কাজের সুনির্দিষ্ট হিসাব কলেজের কাছেই রয়েছে। এখন ‘অবৈধ’ বলে দাবি করাটা শ্রমিকের পাওনা অস্বীকারের একটি অজুহাতমাত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৯ সালে সাতক্ষীরা সরকারি কলেজের তৎকালীন অধ্যক্ষ প্রফেসর আফজাল হোসেন ও ভাইস প্রিন্সিপাল প্রফেসর মো. আমানউল্লাহ আল হাদীর নির্দেশে নির্মাণ শ্রমিক ওবায়দুল ইসলাম কলেজের নতুন প্রশাসনিক ভবন-২ ও মহিলা কমন রুম নির্মাণের কাজ শুরু করেন। চুক্তি অনুযায়ী, কলাম স্ট্রাকচারের জন্য প্রতি স্কয়ারফুটে ২০০ টাকা এবং ইটের গাঁথনির জন্য ১৪৫ টাকা নির্ধারণ করা হয়।

নির্মাণ শ্রমিক ওবায়দুল ইসলাম জানান, ভবনের কাজ প্রায় ৩৫ হাজার স্কয়ারফুট পর্যন্ত হয়, যার আনুমানিক মোট বিল দাঁড়ায় ৭০ লক্ষ টাকা। এ পর্যন্ত তিনি পেয়েছেন প্রায় ৪৩ লক্ষ টাকা। স্বেচ্ছায় ১০ লক্ষ টাকা ছাড় দিলেও এখনও তার প্রায় ১৭ লক্ষ টাকা বকেয়া রয়েছে।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাশেম বলেন, আমি ২০২৪ সালের অক্টোবর মাসে যোগদান করি। আমার কাছে ভবনটির অনুমোদন সংক্রান্ত কোনো নথি বুঝিয়ে দেওয়া হয়নি। বিল্ডিংয়ের বরাদ্দ বা ব্যয়ের হিসাব আমার জানা নেই। তাই আমি আগের কোনো বিল পরিশোধ করতে পারবো না।

তিনি ভবনটিকে সরকারি অনুমোদনবিহীন বলে উল্লেখ করেন এবং বলেন, আগের কাজের দায়িত্ব তার নয়।

এদিকে, অধ্যক্ষ যেখানে ভবনকে অবৈধ বলছেন, সেখানে বাস্তবে দেখা যাচ্ছে, এই একই ভবনের সংস্কারকাজ এখনো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে সরকারি বরাদ্দে চলমান রয়েছে।

সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী কিংকন বিশ্বাস জানান, প্রশাসনিক ভবন-২-এর সংস্কারের জন্য কলেজের পক্ষ থেকে আবেদন এলে আমরা তা মন্ত্রণালয়ে পাঠাই। কয়েকবার এ ভবনের জন্য অল্প অল্প বরাদ্দ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল হাদী বলেন, ওবায়দুল ইসলাম কাজ করেছেন, মেপে হিসাব করা হয়েছে। শিক্ষকদের মাধ্যমে ভবনের পরিমাপ যাচাই করে হিসাব করা হয়, যার ভিত্তিতে ২৬–২৭ লক্ষ টাকা পাওনার হিসাব উঠে আসে। তিনি নিজে ১০ লক্ষ টাকা ছেড়ে দিয়ে বাকিটা চেয়েছেন। ভাইস প্রিন্সিপালের কাছে হিসাবের মূল কপি সংরক্ষিত রয়েছে।

অর্থনীতি, উদ্ভিদবিজ্ঞান ও মনোবিজ্ঞান বিভাগের তিনজন শিক্ষক মিলে ভবনের মাপ ও হিসাব নিরূপণ করেন। তাদের দেওয়া হিসাবে, ওবায়দুল ইসলামের বর্তমান প্রাপ্য অন্তত ১৭ লক্ষ টাকা।

কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহিনুর রহমান বলেন, ওবায়দুল যে এখনো টাকা পাননি, এটা আমরা সবাই জানি। আগের প্রিন্সিপাল স্যারের দায়িত্বে ফান্ড কালেকশন করে কাজ করানো হয়েছে। সম্পূর্ণ বিল দেওয়া হয়নি—এটা অস্বীকার করার কিছু নেই।

সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার বলেন, ওবায়দুল ইসলাম আমাদের ইউনিয়নের সদস্য। তার পাওনা টাকা পরিশোধ না করে অন্য মিস্ত্রি দিয়ে কাজ শুরু করেছেন বর্তমান অধ্যক্ষ হাশেম স্যার, এটাতো অন্যায়। যতদিন পর্যন্ত তার পাওনা মেটানো না হবে, আমরা কলেজে কোনো শ্রমিক পাঠাবো না। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নিজ ঘাম ও পরিশ্রমের সঠিক মূল্য না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ ওবায়দুল ইসলাম বলেন, আমি এখনো আমার ন্যায্য পাওনার অপেক্ষায় আছি। অসুস্থ বাবার চিকিৎসা ও পরিবার-পরিজনের দায় মেটাতে এখন চরম সংকটে আছি। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহানুভূতির দৃষ্টি কামনা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতনা খননের মাটি বিক্রি, ঘটনাস্থল পরিদর্শনে আশাশুনির ইউএনও

১

ছকিনা-শামছুর দম্পতির মানবেতর জীবনযাপন, জোটেনি বয়স্ক ভাতার কার্ড

২

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

৩

ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ

৪

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

৫

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

৬

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭

কপ জলবায়ু ন্যায়বিচারের মঞ্চ, নাকি কূটনৈতিক প্রদর্শনী || বাহলুল আলম

৮

আদালতে হাজির না হওয়ায় বিপাকে নোরা ফাতেহি

৯

রিপাবলিকানকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

১০

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া এক ফিলিস্তিনি নারী

১১

বুড়িগোয়ালিনী ও গাবুরাতে বৃষ্টির পানি সংরক্ষণাধার উদ্বোধন

১২

প্রথম আলোর সেরা প্রতিনিধি ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১৩

দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী

১৪

নাজিমগঞ্জ বাজার কমিটির নির্বাচনের সম্পাদক প্রার্থী মুন্নার লিফলেট বিতরণ

১৫

আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

১৬

সুন্দরবনের বনদস্যুদের নির্মূলে কয়রায় মানববন্ধন, মদদদাতাদেরও বিচারের দাবি

১৭

পশ্চিমবঙ্গ থেকে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি, আসামে ধরা পড়ল সেই বাঘিনী

১৮

বৃহস্পতিবার খুলনা আসছেন প্রধানমন্ত্রী

১৯

পেছাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা

২০