বাংলাদেশ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৯ মে ২০২৫, ৮:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এশিয়া কাপ থেকে ভারতের নাম প্রত্যাহারের খবর ভিত্তিহীন: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক | এশিয়া কাপ বা অন্য কোনো এসিসি টুর্নামেন্ট থেকে ভারত সরে দাঁড়াচ্ছে—এই খবর পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিভিন্ন গণমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ায় মঙ্গলবার (ভারতীয় সময়) ক্রিকবাজকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া।

তিনি বলেন, আজ সকাল থেকেই বেশ কিছু সংবাদমাধ্যমে বিসিসিআইয়ের এশিয়া কাপ ও মেয়েদের ইমার্জিং এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারের খবর প্রচারিত হচ্ছে। এসব খবর পুরোপুরি ভিত্তিহীন। বিসিসিআই এখন পর্যন্ত এমন কোনো আলোচনা করেনি বা এসিসিকে কোনো চিঠিও দেয়নি।

সাইকিয়া আরও জানান, বিসিসিআইয়ের বর্তমান অগ্রাধিকার হচ্ছে চলমান আইপিএল ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ, পুরুষ ও নারী—দুই দলের জন্যই।

সম্প্রতি ভারতীয় বাহিনীর চালানো ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছায়। ফলে এশিয়া কাপ ও আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য মেয়েদের ইমার্জিং এশিয়া কাপ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। এই প্রেক্ষাপটে বিসিসিআইয়ের এমন বিবৃতি তাৎপর্যপূর্ণ।

সাইকিয়া স্পষ্ট করে বলেন, “এসিসির কোনো টুর্নামেন্টই এখনো বিসিসিআইয়ের কোনো আলোচনায় আসেনি। কাজেই এসব সংবাদের কোনো ভিত্তি নেই। ভবিষ্যতে এমন কোনো আলোচনা হলে বা সিদ্ধান্ত নেওয়া হলে বিসিসিআই তা যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানাবে। “

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

২২৬টি মাদ্রাসার কেউই পাস করতে পারেনি

বাংলাদেশ সফর নিয়ে ভারত সরকারের দ্বারস্থ হচ্ছে বিসিসিআই

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে হতে যাচ্ছে ভোট

এসএসসিতে কমেছে জিপিএ-৫ ও পাসের হার

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

ট্রাম্পের কথা শুনছেন না নেতানিয়াহু, বিরোধ চরমে

এসএসসির ফল আজ, জানা যাবে তিনভাবে

১০

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ড, ১৬ বাংলাদেশি নিহত

১১

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

১২

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

১৩

ভোক্তা অধিকারের সাথে পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

১৪

ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

১৫

কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১৬

কেশবপুরে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ

১৭

বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায়

১৮

শাকিরা-পিকের প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

১৯

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা, প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত

২০
error: Content is protected !!