বাংলাদেশ, সোমবার, ১৮ মে ২০২৬
৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২২ মে ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৪ দফা দাবিতে তালায় ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

ইলিয়াস হোসেন, তালা: তালায় চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ওষুধ ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২২ মে) তালা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি তালা উপজেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তাদের দাবিকৃত চার দফা হলো- ওষুধ বিক্রির কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ওষুধ দ্রুততম সময়ের মধ্যে ফেরৎ নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করা এবং সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি তালা উপজেলা শাখার সাবেক সভাপতি ও আবিরোন ফার্মেসির মালিক আনিছুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক জাকারিয়া, মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, চিকিৎসা হচ্ছে মানুষের অন্যতম মৌলিক চাহিদা। আর এই জীবন রক্ষাকারী ওষুধ উৎপাদন, বিপণন ও সরবরাহের ক্ষেত্রে আমাদের দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যৌক্তিক।

অবিলম্বে চার দফা পূরণের দাবি জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত জেলের লাশ নিয়ে মিছিল, বনবিভাগের অফিসে হামলা, আহত ৫

কয়রায় ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সুন্দরবনের অভয়ারণ্যে বনবিভাগের গুলিতে জেলে নিহত

আসামিপক্ষের সংবাদ সম্মেলন: নাটক সাজিয়ে মামলার অভিযোগ

৭ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড ১৫৬

১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত

ডিএমপি কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমদ

কালিগঞ্জের মহেশ্বরপুর খালের বাঁধ অপসারণ, স্বস্তি ফিরেছে এলাকায়

সুন্দরবনে আটন পেতে কাঁকড়া শিকার, ৪ জেলে কারাগারে

অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ও অনিয়ন্ত্রিত ব্যবহারে ‘স্বাস্থ্যঝুঁকি’

১০

বনদস্যু করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক

১১

জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট বৃদ্ধির দাবি

১২

পারুলিয়া পশুর হাট জমজমাট, ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি

১৩

সংসদ ভোটে নারী প্রার্থী কম কেন, ইসিকে ইউএন ওমেন

১৪

আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

১৫

বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

১৬

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

১৭

বিসিবি নির্বাচন স্থগিতের আবেদনে সাড়া দেননি হাইকোর্ট

১৮

মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৯

দেশে ২য় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা সাতক্ষীরা

২০
error: Content is protected !!