বাংলাদেশ, সোমবার, ১৮ মে ২০২৬
৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৮ মে ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গুলিতে নিহত জেলের লাশ নিয়ে মিছিল, বনবিভাগের অফিসে হামলা, আহত ৫

বিলাল হোসেন: সুন্দরবনে বনবিভাগের সদস্যদের গুলিতে নিহত জেলে আমিনুর রহমান গাজীর মরদেহ নিয়ে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এসময় বিক্ষুব্ধ জনতা বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা চালায়। এতে অন্তত ৫জন বনকর্মী আহত হয়েছেন।

সোমবার (১৮ মে) বিকালে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বনকর্মী তপন, মেজবাহ, ফারুক, এখলাছুর ও ফায়জুর।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে নিহত জেলে আমিনুরের লাশ নিয়ে শত শত মানুষ লাঠিসোটা নিয়ে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস এবং বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে হামলা করে। এসময় তারা বনবিভাগের কর্মীদের খুঁজে খুঁজে মারধর করে এবং বনবিভাগের ভবন ও আসবাবপত্র ভাঙচুর করে।

এসময় বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।

আহত বনকর্মীদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এদিকে, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বনবিভাগের অফিসের সামনেই নিহত জেলে আমিনুরের মরদেহ রাখা ছিল। কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব ও শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, তারা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতোমধ্যে তাদের পাঁচজন আহত হয়েছেন। তাদের অফিস ও অফিসের ভেতরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে।

আমিনুরের মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, আমিনুরের মৃত্যুর বিষয়টি সাতক্ষীরা রেঞ্জে ঘটেনি। এটা ঘটেছে খুলনা রেঞ্জে।

প্রসঙ্গত, সোমবার সকালে সুন্দরবনে বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামে এক জেলে নিহত হন। সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় এই ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিতে আমিনুরের মরদেহ নিয়ে লোকালয়ে ফেরেন তার সহকর্মীরা। এর পরপরই স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। #

১৮.৫.২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুর ভূমি অফিসে ফাইল নড়ে না টাকা ছাড়া, সেবার মান তলানিতে

র‍্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে ৭ দিনের ছুটির মধ্যে সীমিত পরিসরে ব্যাংক খোলা দুই দিন

মাদক চোরাচালান লোডশেডিং ও ডাকাতি নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভায় তুমুল আলোচনা

মুশফিকুর রহিমের সেঞ্চুরি, পাকিস্তানের সামনে রান পাহাড়

বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

গুলিতে নিহত জেলের লাশ নিয়ে মিছিল, বনবিভাগের অফিসে হামলা, আহত ৫

কয়রায় ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সুন্দরবনের অভয়ারণ্যে বনবিভাগের গুলিতে জেলে নিহত

আসামিপক্ষের সংবাদ সম্মেলন: নাটক সাজিয়ে মামলার অভিযোগ

১০

৭ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড ১৫৬

১১

১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত

১২

ডিএমপি কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমদ

১৩

কালিগঞ্জের মহেশ্বরপুর খালের বাঁধ অপসারণ, স্বস্তি ফিরেছে এলাকায়

১৪

সুন্দরবনে আটন পেতে কাঁকড়া শিকার, ৪ জেলে কারাগারে

১৫

অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ও অনিয়ন্ত্রিত ব্যবহারে ‘স্বাস্থ্যঝুঁকি’

১৬

বনদস্যু করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক

১৭

জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট বৃদ্ধির দাবি

১৮

পারুলিয়া পশুর হাট জমজমাট, ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি

১৯

সংসদ ভোটে নারী প্রার্থী কম কেন, ইসিকে ইউএন ওমেন

২০
error: Content is protected !!