বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ মে ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুর ভূমি অফিসে ফাইল নড়ে না টাকা ছাড়া, সেবার মান তলানিতে

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলা ভূমি অফিসের নামজারি, মোবাইল কোর্টের প্রতিবেদন, ১৪৪/১৪৫ ধারার মামলার রিপোর্ট ও বিভিন্ন প্রশাসনিক সেবা নিতে গিয়ে চরম দুর্ভোগ ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

ঘুষ ছাড়া কোনো কাজ না করা, কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা আদায়, দালালচক্র নিয়ন্ত্রণ, বিনা নোটিশে নামজারি মামলা খারিজ এবং সেবাপ্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের মতো গুরুতর অভিযোগে এখন কেশবপুর জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

ভুক্তভোগী ও একাধিক লিখিত অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে কেশবপুর ভূমি অফিসে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। আর এই সিন্ডিকেটের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে নাম উঠে এসেছে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর জাহিদ হাসান শোভনের। অভিযোগ রয়েছে, নামজারি করতে গেলে সাধারণ মানুষের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ দাবি করা হয়। টাকা না দিলে আবেদন মাসের পর মাস ঝুলিয়ে রাখা হয়, আবার অনেক ক্ষেত্রে বিনা নোটিশে আবেদন খারিজ করে দেওয়া হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, একটি নামজারি করতে গিয়ে সরকারি ফির বাইরে অতিরিক্ত ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে তার আবেদন ‘ত্রুটিপূর্ণ’ দেখিয়ে আটকে রাখা বা বাতিল করা হচ্ছে। অথচ দালালের মাধ্যমে যোগাযোগ করলে অল্প সময়ের মধ্যেই সেই কাজ সম্পন্ন হচ্ছে। অভিযোগ রয়েছে, সদ্য যোগদান করা সহকারী কমিশনার (ভূমি)-এর অফিসিয়াল আইডি ও অনলাইন কার্যক্রমের বড় অংশের নিয়ন্ত্রণ কার্যত কম্পিউটার অপারেটরের হাতেই চলে গেছে। নতুন কর্মকর্তা যোগদানের পরপরই প্রায় ১৮৭১টি নামজারি আবেদন নিষ্পত্তি বা খারিজ দেখানো হয়েছে বলে অফিস সূত্রে জানা যায়। এর মধ্যে বিপুল সংখ্যক আবেদনকারী কোনো ধরনের নোটিশই পাননি। ফলে তারা জানতে পারেননি কেন তাদের আবেদন বাতিল করা হলো।

বিভিন্ন সূত্রে জানাগেছে, জমি ক্রয়ের পর নামজারি করতে গিয়ে সাধারণ মানুষকে ৬ থেকে ৭ মাস পর্যন্ত ঘুরতে হচ্ছে। কৃষক, প্রবাসী ও নিম্নআয়ের মানুষ জমির কাগজ, স্ট্যাম্প, আইনজীবী, যাতায়াত ও অনলাইন ফি মিলিয়ে হাজার হাজার টাকা ব্যয় করেও কাক্সিক্ষত সেবা পাচ্ছেন না। নামজারি সম্পন্ন না হওয়ায় অনেকে জমি বিক্রি, ব্যাংক ঋণ গ্রহণ কিংবা ফসলি জমি নিয়ে আইনি জটিলতায় পড়ছেন।

পত্রিকায় প্রকাশিত অভিযোগ অনুযায়ী, মোবাইল কোর্টের মামলার রিপোর্ট তুলতেও ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। একাধিক ব্যক্তি জানিয়েছেন, ১৪৪/১৪৫ ধারার মামলার প্রতিবেদন কিংবা মোবাইল কোর্টের নথি দ্রুত পেতে ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত ঘুষ দাবি করা হচ্ছে। টাকা না দিলে দিনের পর দিন ঘুরিয়েও রিপোর্ট দেওয়া হয় না। এছাড়া অভিযোগ রয়েছে, অফিসে সক্রিয় দালালচক্রের মাধ্যমে ঘুষ লেনদেন হয়। ভূমি অফিসের আশপাশে অবস্থান নেওয়া কয়েকজন দালাল প্রকাশ্যেই বলেন, টাকা ছাড়া এখানে কোনো ফাইল নড়ে না। সাধারণ মানুষ নিরুপায় হয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করে কাজ করাতে বাধ্য হচ্ছেন।

ভুক্তভোগীদের অভিযোগ আরও ভয়াবহ। তারা বলছেন, জাহিদ হাসান শোভন সাধারণ সেবাপ্রার্থীদের সঙ্গে অত্যন্ত রূঢ় আচরণ করেন। বিশেষ করে নারী, বয়স্ক ও গ্রামের সাধারণ মানুষ তার কক্ষের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও কোনো সদুত্তর পান না। উল্টো কর্মকর্তার নাম ভাঙিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়।

অনুসন্ধানে জানা গেছে, ভূমি অফিসে অনলাইনে আবেদন করার পরও আবেদনকারীদের বিভিন্ন অজুহাতে হয়রানি করা হয়। কখনো ভুল বানান, কখনো কাগজের ত্রুটি, আবার কখনো সার্ভার সমস্যার কথা বলে আবেদন বাতিল করা হচ্ছে। অথচ একই ধরনের কাগজপত্র নিয়ে দালালের মাধ্যমে গেলে সহজেই অনুমোদন মিলছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে অভিযোগের সত্যতা নিয়ে স্থানীয় মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। কারণ, ঘুষ লেনদেনের একটি ছবিও স্থানীয়দের হাতে রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, যদি নিরপেক্ষ তদন্ত হয় তাহলে কেশবপুর ভূমি অফিসে ভয়াবহ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের চিত্র বেরিয়ে আসবে। স্থানীয় সচেতন মহল বলছে, ভূমি অফিস সাধারণ মানুষের সবচেয়ে স্পর্শকাতর সেবার জায়গা। সেখানে যদি অসাধু কর্মচারীরা পুরো ব্যবস্থাকে জিম্মি করে ফেলে, তাহলে সাধারণ মানুষের রাষ্ট্রের প্রতি আস্থা নষ্ট হওয়াই স্বাভাবিক। তারা অবিলম্বে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর জাহিদ হাসান শোভনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম বলেন, আবেদনগুলো অনেক পুরাতন হওয়ায় তা খারিজ করা হয়েছে। অফিসে কেউ অপরাধ করলে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০