কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রায় ঘরে ঢুকে ভবতােষ মৃধা (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
নিহত ভবতােষ মৃধা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামের যশাে মৃধার ছেলে। তার গিলাবাড়ি বাজারে ওষুধের দােকান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ১টার দিকে একদল চাের সিদ কেটে তার ঘরে প্রবেশ করে। ভবতােষ মৃধা বিষয়টি বুঝে উঠার আগেই চােরেরা ধারালাে অস্ত্র দিয়ে তার শ্বাসনালি কেটে দেয়। এসময় বাধা দেওয়ায় তার স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন ভবতােষকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন। এঘটনায় মহেশ্বরীপুর ও গিলাবাড়ি বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, ব্যবসায়ী ভবতােষ মৃধা হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন