বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৫ মে ২০২৫, ১:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাকিবকে টপকে আইপিএলে উইকেট শিকারের রেকর্ড মোস্তাফিজের

স্পোর্টস ডেস্ক | বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড এখন মোস্তাফিজুর রহমানের দখলে। দিল্লি ক্যাপিটালসের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমে নিজের নামের পাশে যুক্ত করলেন আরও একটি উল্লেখযোগ্য অর্জন।

গতকাল জয়পুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ৩৩ রানে ৩ উইকেট নেন মোস্তাফিজ। এর মাধ্যমে আইপিএলে তার মোট উইকেট সংখ্যা দাঁড়ায় ৬৫, যা পেছনে ফেলে দেয় সাকিব আল হাসানের ৬৩ উইকেটের রেকর্ডকে।

ম্যাচ শুরুর আগে মোস্তাফিজের নামের পাশে ছিল ৬২ উইকেট। নিজের প্রথম ওভারেই পাঞ্জাবের ওপেনার প্রভসিমরন সিংকে আউট করে সাকিবের রেকর্ড ছুঁয়ে ফেলেন তিনি। এরপর ১৬তম ওভারে শশাঙ্ক সিংকে ফেরান, এবং সেই উইকেটেই ভাঙে সাকিবের গড়া রেকর্ড।

ম্যাচের শেষ ওভারে মোস্তাফিজ ফেরান মার্কো ইয়েনসেনকে। এই তিনটি উইকেটই ক্যাচ হিসেবে তালুবন্দি করেন ট্রিস্টান স্টাবস। আরও একটি উইকেট পেতে পারতেন মোস্তাফিজ—স্টয়নিসের একটি টপ এজ পড়েছিল দুই ফিল্ডারের মাঝখানে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি তালুবন্দি হয়নি।

হাই স্কোরিং এই ম্যাচে পাঞ্জাব কিংস ২০৬ রান তুলেছিল ৮ উইকেট হারিয়ে। তবে দিল্লি ক্যাপিটালস সেই লক্ষ্য পেরিয়ে যায় ৩ বল আর ৬ উইকেট হাতে রেখেই। কিন্তু এই জয়ের পরও দিল্লিকে প্রথম পর্ব থেকে বিদায় নিতে হলো ১ পয়েন্ট কম থাকায়।

চলতি আইপিএলে দলে দেরিতে যোগ দিলেও তিন ম্যাচে ৪ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন ‘কাটার মাস্টার’। আইপিএল মিশন শেষে এবার পাকিস্তানে বাংলাদেশের হয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার অপেক্ষায় মোস্তাফিজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!