
ডেস্ক রিপোর্ট: বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের অতি দরিদ্র ২৫ জন নারীকে মাসব্যাপী দর্জি প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
শনিবার বিকালে ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায়, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আর আর এফ) পরিচালিত পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি)-ইইউ প্রকল্পের আওতায় তাদের এই সেলাই মেশিন প্রদান করা হয়।
এ উপলক্ষে জিলবুনিয়া কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে আয়োজিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমন্বয়কারী মোঃ আব্দুল আজিজ, রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা দেবাশিষ মন্ডল, জিলবুনিয়া কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক সুজন দাস ও অ্যাসিস্ট্যান্ট
টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড) শশাঙ্ক কুমার মন্ডল।
এসময় প্রশিক্ষণ গ্রহণকারীদের হাতে সেলাই মেশিন ও টুলবক্সসহ যাবতীয় উপকরণ তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন