বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ মে ২০২৫, ১০:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ৬ জুন

ইসলাম ডেস্ক | সৌদি আরবের আকাশে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে এই মাস শুরু হবে আগামীকাল বুধবার (২৮ মে)।

ফলে সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে ১০ জিলহজ বা ৬ জুন।
সৌদি আরবের ভ্রাম্যমাণ চাঁদ দেখার কেন্দ্র তামিরে চাঁদ দেখা নিশ্চিত হওয়ার পর স্থানীয় সময় মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় ইনসাইড দ্য হারামাইনের ভেরিফায়েড ফেসবুক পেজে তা জানিয়ে দেওয়া হয়।

এদিকে সৌদি আরবের পাশের দেশ ওমানও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, বুধবার ২৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। সেই অনুযায়ী সেখানেও ঈদুল আজহা উদযাপন হবে ৬ জুন।

এর আগে ব্রুনাই ও মালয়েশিয়াও ৬ জুন দেশ দুটিতে ঈদুল আজহা পালিত হবে বলে ঘোষণা করে।

বাংলাদেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে বুধবার (২৮ মে)। এদিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে দেশে জিলহজ মাস শুরু হবে ২৯ মে, সেক্ষেত্রে ঈদুল আজহা উদযাপন হবে ৭ জুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!