
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে শহরের নিউমার্কেট মোড়ে এই খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক মো. আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ।
এ সময় বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন