
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫।
শনিবার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব সংলগ্ন চত্বরে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মানবিকা শীল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান শেখ লুৎফর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে উপজেলা কৃষি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মেলায় দশটি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি ও জলবায়ু সহনশীল কৃষি চর্চা প্রদর্শন করা হচ্ছে।
মন্তব্য করুন