বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৩১ মে ২০২৫, ১০:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে ১০ টন লবণ দেবে সরকার

সুলতান শাহাজান, শ্যামনগর: আসন্ন ঈদুল আজহায় উপকূলীয় জনপদ শ্যামনগরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে এতিমখানা, লিল্লাহ বোর্ডিংসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনা মূল্যে ১০ টন লবণ দেবে সরকার।

শনিবার (৩১ মে) সাংবাদিকদের এ তথ্য জানান শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর সূত্রে জানা গেছে উপজেলার ৯৫টি মাদ্রাসাএতিমখানা, লিল্লাহ বোর্ডিংসহ বিভিন্ন প্রতিষ্ঠানেকে চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় সহায়তার কথা জানানো হয়েছে। সরকারিভাবে লবণ সরবরাহ করা হবে-উল্লেখ করে সূত্র আরও জানায়, কোনভাবেই চামড়া নষ্ট হতে দেয়া যাবে না। পর্যাপ্ত লবণ দিয়ে কয়েকদিন ধরে চামড়া প্রক্রিয়াজাতকরণে সবাইকে পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে বিভিন্ন মাধ্যমে তথ্য মিলেছে, এবারের কোরবানি ঈদে শ্যামনগরে প্রায় আট হাজারের বেশী পশু কোরবানি হতে পারে। সঠিক দাম নিশ্চিত করতে সরকারিভাবে লবণ সরবরাহের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান।

পৌর সদরের থানা মসজিদ মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল খালেক জানান, আগে কখনো সরকারিভাবে লবণ সরবরাহ করা হয়নি। মাদ্রাসার উন্নয়নকল্পে চামড়া সংগ্রহ করেও ন্যায্য মূল্য পাওয়া যেত না। অনেক সময় চামড়া যথাসময়ে ট্যানারিতে না পাঠাতে পারায় তা নষ্ট হতো।

মাওলানা মওছুফ সিদ্দিকী জানান, আগে লবণ ছাড়া চামড়া সংরক্ষণে ন্যায্য দাম বঞ্চিত থাকতো মাদ্রাসাগুলো। চামড়া সংরক্ষণে সরকারিভাবে সহায়তার ঘোষণায় অনেকগুলো মাদ্রাসা এবার চামড়া সংরক্ষণে উদ্যোগী হয়েছে।

বংশীপুর শাহী মসিজদের চামড়া সংরক্ষণ কমিটির সদস্য আজিজুর রহমান জানান, তাদের প্রায় ৩০ মণ লবনের চাহিদা রয়েছে। এছাড়া হরিনগর ও শ্রীফলকাঠির দু’টি মাদ্রাসাও পর্যাপ্ত চামড়া সংরক্ষণ করবে। সরকারি উদ্যোগে লবণ সরবরাহের কথা নির্বাহী অফিসারের মাধ্যমে জানতে পেরে সকলে খুবই খুশি হয়েছে। এর ফলে এবার চামড়ার ন্যায্য দাম নিশ্চিত হবে বলেও তিনি মন্তব্য করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন জানান, চামড়া দেশীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। কোনভাবেই চামড়া নষ্ট হতে দেয়া যাবে না, তাই সরকারি উদ্যোগে চাহিদামত লবণ সরবরাহ করা হবে। শ্যামনগরের জন্য এবার প্রায় ১০ টন লবণ সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একইভাবে চামড়ার পাচাররোধে সব পক্ষকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ

মধ্যকাটিয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠক

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১০

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

১১

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

১৪

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৫

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

১৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১৭

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

১৮

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

১৯

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

২০