
কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনে অভিযান চালিয়ে হরিণ শিকারে ব্যবহৃত ১শ মিটার ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ।
সোমবার (২ জুন) সকাল ১০টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন টেকের খাল এলাকা থেকে এসব ফাঁদ উদ্ধার করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনের ভেতরে লুকিয়ে রাখা ফাঁদগুলো শনাক্ত করা হয়। তবে এ সময় কোনো চোরাশিকারীকে আটক করা সম্ভব হয়নি।
সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, চোরাশিকারীরা হরিণ শিকারের জন্য বনে বিভিন্ন ধরনের ফাঁদ পাতে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা টেকের খাল এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় আনুমানিক ১শ মিটার হরিণ ধরার ফাঁদ উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভাব হয়নি। তবে হরিণ শিকারের সাথে জড়িতদের শনাক্ত করে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।
মন্তব্য করুন