বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুন ২০২৫, ১২:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষায় বিশেষ বরাদ্দের দাবিতে শ্যামনগরে পরিবেশ সমাবেশ

World Environment Day Picture

সুলতান শাহাজান, শ্যামনগর: উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস বন্ধ এবং পরিবেশ সুরক্ষায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে ‘পরিবেশ সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শ্যামনগরের চুনা নদীর পাড়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহায়তায় সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম আয়োজিত এই সমাবেশে অংশ নেয় স্থানীয় জনগোষ্ঠী, সবুজ সংহতি এবং শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির সদস্যবৃন্দ।

সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম বুড়িগোয়ালিনী ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ সবুজ বিল্লাহ’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুব জলবায়ু যোদ্ধা রাবেয়া সুলতানা, ওবায়দুল্লাহ আল মামুন, নাহিদ হাসান জিম, বারসিক এর যুব সংগঠক স.ম ওসমান গনী সোহাগ, পরিবেশ কর্মী মাসুম বিল্লাহ, গাজী আবু নাঈম প্রমুখ।

স্থানীয় যুবদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সমাবেশ পরিবেশ সুরক্ষার অঙ্গীকারে মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে উপস্থিত বক্তারা উন্নয়নের নামে নির্বিচারে পরিবেশ ধ্বংসের তীব্র নিন্দা জানান।

তারা বলেন, অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, যা দীর্ঘমেয়াদে মানবজাতি ও জীববৈচিত্র্যের জন্য চরম হুমকি। বক্তারা পরিবেশ সুরক্ষায় জাতীয় বাজেটে সাতক্ষীরা উপকূলের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানান। তাদের মতে, পর্যাপ্ত আর্থিক সংস্থান ছাড়া পরিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধারের কার্যক্রম কখনও ফলপ্রসূ হবে না।

প্লাস্টিক দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে সমাবেশে বক্তারা আরো বলেন, প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা উন্নতকরণ এবং পরিবেশবান্ধব বিকল্প প্রচলনের উদ্যোগ নিতে হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

১০

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

১১

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

১২

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

১৩

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

১৪

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

১৫

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

১৬

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

১৭

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

১৮

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১৯

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

২০
error: Content is protected !!