বাংলাদেশ, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
১৬ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১০ জুন ২০২৫, ১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এনসিপি সরকারের দল, ড. ইউনূসের দল : জাহেদ উর রহমান

অনলাইন ডেস্ক: এনসিপি সরকারের দল, ড. ইউনূসের দল বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান। তিনি বলেন, এতদিন আমি এ কথা আমি একটু লুকিয়ে-চুপিয়ে বলেছি, এখন আর কোনো রাখঢাক রাখছি না। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, তিনি পদত্যাগের কথা বলছেন।

এটাও তিনি তার দলের প্রধান নাহিদ ইসলামকে ডেকে বলেন, উনি আর কাউকে বলেন না, অন্য কাউকে ডাকেন না। ড. ইউনূস এই দলটার (এনসিপি) প্রতি অকল্পনীয় রকমের পক্ষপাতী। তিনি ব্রিটেনে যাওয়ার পর ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারেও সেটা প্রকাশ করেছেন। আমরা এটা লুকাবো না, লুকানোর দরকার নাই।

তিনি আরো বলেন, ছাত্ররা আমার নিয়োগকর্তা প্রধান উপদেষ্টার এই কথায় সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে তিনি ছাত্র বলতে বোঝেন এই কয়েকজন ছাত্রকে। আন্দোলনে ছাত্রদের মধ্যে ছাত্রশিবির ছিল, ছাত্রদল ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, ছাত্র ছিল যারা কোন দলই করে না। আমাদের স্বীকার করতে হবে (জুলাই আন্দোলনে) প্রথম দুদিনের পেটানোর পর আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ছুটি দিয়ে হলগুলো বন্ধ করে দিলো তখন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি এই আন্দোলনে না নামত তবে আন্দোলন সফল হতো না।

তিনি আরো বলেন, তো তারা কেউ না শুধু হাতে গোনা এই চার-পাঁচটা মুখ; আমরা তাদেরকে ছোট করছি না, তাদেরও গুরুত্ব দেবো, কিন্তু তারাই সব কিছু ড. ইউনূসের এই চিন্তাই সংকট তৈরি করেছে বলে আমি মনে করি।

নির্বাচন ইস্যুতে জাহেদ উর রহমান বলেন, আমরা এখন যৌক্তিকভাবে বিশ্বাস করি ড. ইউনুস মুখে যতই বলুক না কেন নির্বাচন ডিসেম্বরে কিংবা সর্বোচ্চ ৩০ জুন; এসব আসলে সত্য না। নির্বাচনকে আরো অনেক পিছিয়ে দেওয়ার চেষ্টা আছে এবং এনসিপি এটার অংশ। সরকারও এটা করতে চায় বলে আমি অন্তত এখন বিশ্বাস করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলুপ্তির পথে ‘গোলাপ জাম’ || ‎তারিক ইসলাম

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানার আহ্বান জাহেদ উর রহমানের

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মরক্কো

কেপ ভার্দে-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে এলো যে ভবিষ্যদ্বাণী

জাপানকে বিদায় করে শেষ ষোলোতে ব্রাজিল

জার্মানির বিদায়, রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে শেষ ষোলোয় প্যারাগুয়ে

স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে শিক্ষা অফিসে সংঘর্ষ, এটিওসহ আহত ৯

সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি নতুন হত্যা মামলায় গ্রেপ্তার, জামিন না’মঞ্জুর

কয়রায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার ও গাছের চারা বিতরণ

১০

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১১

আইন সহায়তাপ্রাপ্তদের নিয়ে স্বদেশ’র ক্লায়েন্ট ওয়ার্কশপ

১২

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

১৩

ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বৃক্ষরোপণ ও আলোচনা

১৪

বাজেটে স্বপ্ন দেখলেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত দিতে হয়: রুমিন ফারহানা

১৫

জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’

১৬

শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ

১৭

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

১৮

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

১৯

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!