বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১১ জুন ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভিনির গোলে বিশ্বকাপে আনচেলত্তির ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | প‍্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার সকালে নিও কিমিকা অ্যারেনায় ১-০ গোলে জিতেছে সেলেসাওরা।

জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির প্রথম জয় এটি। আর জয়টি তাকে উপহার দিয়েছেন তারই প্রিয় শিষ্য ভিনিসিয়ুস জুনিয়র।

একুয়েডরের বিপক্ষে বিবর্ণ ফুটবল খেলা ব্রাজিলকে ঘরের মাঠে বেশ আক্রমণাত্মক-নির্ভীক দেখা গেছে। মাচের শুরু থেকেই উইং দিয়ে প্যারাগুইয়ান শিবিরে হানা দিতে থাকেন রাফিনিয়া। অষ্টম মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট নেন বার্সেলোনা ফরোয়ার্ড। তবে সে শট গ্লাভসবন্দি করতে তেমন বেগ পেতে হয়নি গোলরক্ষকের।

এর চার মিনিট পর মাথেউস কুইয়ার ক্রসে পা ছোঁয়ালেই গোল পেতেন ভিনিসিউস। কিন্তু ব্যর্থ হন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ৩৫তম মিনিটেও গোলের আরেকটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ব্রাজিল। গাব্রিয়েল মার্তিনেল্লির থেকে উঁচিয়ে আসা বলে কুইয়ার হেডে বল যায় জালের বাইরে দিয়ে।

তবে ৪৪তম মিনিটে কোনো ভুল করেননি ভিনিসিউস। রাফিনিয়ার পা থেকে ছুটে যাওয়া বল দৌড়ে গিয়ে বল ধরে ফেলেন কুইয়া। এরপর তার কাটব‍্যাকে পা ছোঁয়ান ভিনিসিউস। বল জড়ায় জালে।

১-০ স্কোরে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধে নেমেই গোলপোস্ট বরাবর দারুণ শট নেন ব্রুনো গিমারাইস। গোললাইন থেকে তা ফিরিয়ে দেন হুয়ান কাসেরেস। ৭৭তম মিনিটে রাফিনিয়ার বাঁ পায়ের শট ফিরিয়ে দেন প‍্যারাগুয়ের গোলরক্ষক। ৮৯তম গিমারাইসের জোরাল শটও ফেরান তিনি।

এভাবেই দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে পারেনি ব্রাজিল। গোল শোধও করতে পারেনি প্যারাগুয়ে। রেফারি শেষ বাঁশি বাজালে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই জয়ে আপাতত পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এসেছে ব্রাজিল। দুই রাউন্ড হাতে রেখেই ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে সেলেসাওরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!