বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ জুন ২০২৫, ৯:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অনুদানের টাকা ফেরত দিয়েছেন শাকিব খান

বিনোদন ডেস্ক: ২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ নামের সিনেমা নির্মাণের জন্য অনুদান হিসাবে ৬৫ লাখ টাকা বরাদ্দ পেয়েছিলেন শাকিব খান। তিন বছর পার হয়ে গেলেও সিনেমার কাজ শুরু করতে পারেননি তিনি। এ নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েন এই নায়ক। অবশেষে অনুদানের টাকা ফিরিয়ে দিলেন শাকিব খান। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘শাকিব খান অনুদানের টাকা ফেরত দিয়েছেন। তাঁর নামে কোনো অভিযোগ ছিল না। তিনি নিজ থেকেই টাকা ফেরত দিয়েছেন।’

এমন অনেক প্রযোজক আছেন, যাঁরা নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ করেননি সিনেমার কাজ। তাঁদেরকে চিঠি পাঠানো হয়েছে। ইতিমধ্যে কয়েকজন টাকা ফেরত দিয়েছেন বলে জানান মাহবুবা ফারজানা। তিনি বলেন, ‘পুরোনো অনেকেই আছেন যাঁরা সময় পেরিয়ে গেলেও সিনেমা নির্মাণ করতে পারেননি। তাঁদের আমরা চিঠি পাঠিয়েছি। ইতিমধ্যে কয়েকজন টাকা ফেরত দিয়েছেন। যাঁরা ফেরত দেননি, তৃতীয়বার চিঠি পাঠানোর পর আমরা আইনি ব্যবস্থা নেব।’

মায়া পরিচালনা করার কথা ছিল হিমেল আশরাফের। ২০২২ সালে অনুদানের প্রথম কিস্তির টাকা উত্তোলন করলেও এরপর এই সিনেমা নিয়ে আর কোনো আপডেট পাওয়া যায়নি। অন্যদিকে, একই অর্থবছরে অনুদান পেয়ে সিনেমা বানিয়ে দুই বছর আগে মুক্তি দিয়েছেন অপু বিশ্বাস। ‘লাল শাড়ি’ নামের সিনেমাটি পরিচালনা করেন বন্ধন বিশ্বাস।

গত বছর অনুদানের টাকা ফেরত দেন জয়া আহসান। ২০২০-২১ অর্থবছরে ‘রইদ’ সিনেমার জন্য অনুদান পেয়েছিলেন তিনি। অনুদানের টাকা ফেরত দিলেও পরিচালক মেজবাউর রহমান সুমন নির্মাণ করছেন রইদ। তবে সিনেমাটি থেকে সরে গেছেন জয়া।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!