বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৬ জুন ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিখোঁজ মডেলের ম-র-দে-হ মিললো খালে

বিনোদন ডেস্ক: শুটিংয়ে যাওয়ার পর আর সন্ধান পাওয়া যাচ্ছিল না এ মডেলের। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করার পর পুলিশের তদন্তে ভারতের হরিয়ানার সোনিপাতের একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে তার ক্ষতবিক্ষত মরদেহ। প্রাথমিক তদন্তে পুলিশের করা হয়েছে গলার নলি কেটে এ মডেলকে খুন করা হয়েছে। মডেলের নাম শীতল।

পানিপথের খালিলা মাজরা গ্রামের বাসিন্দা শীতল মডেলিংয়ের পাশাপাশি মিউজিক ভিডিওর কাজও করতেন। মডেলিং শুরু করার আগে শীতল কর্ণালের একটি হোটেলে কাজ করতেন। পরিচিত ছিলেন সিমি চৌধুরী নামেও। ১৪ জুন বাড়ি থেকে বেরিয়েছিলেন শীতল শুটিংয়ের উদ্দেশ্যে। নির্ধারিত সময়ের পরেও বাড়ি না ফিরলে পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর রোববার উদ্ধার হয় শীতলের মরদেহ। তার মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে পুলিশি তদন্ত। এই খুনের নেপথ্যে কী কারণ থাকতে পারে তা খতিয়ে দেখছে পুলিশ।

যদিও শীতলের দিদি নেহার অভিযোগের তীর শীতলের সাবেক বন্ধু সুনীলের দিকে। নেহা দাবি করছেন শীতলের সাবেক বন্ধু সুনীল এ ঘটনায় জড়িত। তিনিই শীতলকে হত্যা করেছেন। বলে অভিযোগ শীতলের দিদির।

কর্ণালের হোটেলে কাজ করার সময়ই সুনীলের সঙ্গে পরিচয় হয় শীতলের। নেহার আরও দাবি তার বোন শীতল তাকে সেদিন ফোনে জানিয়েছিলেন যে এদিন শুটিং ফ্লোরেও নাকি সুনীল এসেছিলেন ও তার বোনকে সেখানেই বেধড়ক মেরেছিলেন তিনি। শুধু তাই নয় সেখানে গিয়ে সুনীল নাকি তার বোনের উপর বিভিন্নরকম চাপ সৃষ্টি করেছিল। তাকে বাইরে বেড়াতে যাওয়ার জন্যও বারবার বলতে থাকে। নেহা সুনীলের কথায় রাজি না হওয়াতে পরিস্থিতি আরও জটিল হয়। পরে পুরো ঘটনা নাকি ফোনে তার বোন শীতল নিজেই তাকে জানিয়েছিলেন।

নেহার আরও দাবি শীতলকে নাকি বিভিন্নভাবে উত্যক্ত করত সুনীল। পরে শীতল নাকি জানতে পেরেছিলেন যে সুনীল বিবাহিত ও তার দুই সন্তান রয়েছে। এরপর থেকে আরও বেশি করে তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করাতেই বোনকে এরকমভাবে জীবন দিয়ে মূল্য দিয়ে যেতে হলো আক্ষেপ নেহার।

নেহা আরও জানান রোববার রাতে দিল্লিতে একটি খালে সুনীলের গাড়ি পড়ে গিয়েছিল। সেখান থেকে সুনীলকে উদ্ধার করে আনা সম্ভব হলেও তার বোনকে উদ্ধার করা সম্ভব হয়নি। সেখান থেকেই তার সন্দেহ আরও জোরালো হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০