বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২২ জুন ২০২৫, ৮:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেতনা নদী খননের কাজ শেষ করেও পাওনা টাকা পাচ্ছেন না সাব কন্ট্রাক্টররা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার সুপারিঘাটায় পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বেতনা নদী খননের দুটি অংশের সাব কন্ট্রাক্ট নিয়ে কাজ শেষ করার পরও পাওনা টাকা না দেওয়ায় পথে পথে ঘুরছেন নড়াইলের কবিরসহ ৫ সাব ঠিকাদার।

অভিযোগ উঠেছে, ইতোমধ্যে কাজের প্রায় সব টাকা তুলে নিয়েছেন মূল ঠিকাদার বরিশালের মৃত আলতাফ হোসেন তালুকদারের ছেলে তামিম হোসেন তালুকদার ও একই এলাকার চুন্নু নামের দুইজন।

এঘটনায় টাকা আদায়ের জন্য ইতোমধ্যে সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী, সাতক্ষীরা সদর থানার ওসি ও সেনা ক্যাম্পসহ বিভিন্ন স্থানে তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন নড়াইল জেলার কালিয়া থানার কলাবাড়িয়া গ্রামের স.ম কবির হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নড়াইলের কবির, রুবেল, জহিরুল, জাহিদুল ও তারা মিয়া যৌথভাবে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের বিভাগ-২ এর আওতাধীন সুপারিঘাটাস্থ বেতনা নদী খননের দুটি কাজ করার জন্য ৪২ কোটি ৪৯ লাখ ২৫ হাজার ৩৫১ টাকায় বরিশালের ৫৫৯ হাসপাতাল রোডের আব্দুর রশিদের ছেলে মূল ঠিকাদার আলতাফ হোসেন তালুদারের সাথে লিখিতভাবে চুক্তিবদ্ধ হন। বর্তমানে তাদের পাওনা রয়েছে ৫ কোটি ৪৬ লাখ ৮৬ হাজার ৭৬৯ টাকা।

কবির হোসেন জানান, এই টাকা পরিশোধের আগেই ঠিকাদার আলতাফ হোসেন মারা যান। এরপর তার ছেলে তামিম ও তার সহযোগী চুন্নু এই কাজের দেখভালসহ সব টাকা পানি উন্নয়ন বোর্ড থেকে তুলে নিলেও তারা তাদের টাকা পরিশোধ করছেন না। বিগত দুই বছর যাবত তারা টাকা পরিশোধ করবে বলে বিভিন্ন সময়ে কালক্ষেপণ করে আসছে। এরফলে তারা অর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বার বার টাকার তাগাদা করলেও তারা কোন পাত্তা দিচ্ছেন না। অথচ এখনও তাদের বেতনা নদীর অন্য অংশে কাজ চলমান রয়েছে।

তিনি অভিযোগে আরো উল্লেখ করেছেন, গত ২৫/০৫/২০২৫ তারিখে তারা সাতক্ষীরার সুপারিঘাটা এলাকায় গিয়ে বিবাদীদের কাছে টাকা চাইলে তারা গালিগালাজ করে মারতে উদ্যত হন এবং জীবন নাশের হুমকি প্রদান করেন। তিনি তার টাকা পরিশোধসহ তামিম ও চুন্নুর বিরুদ্ধে আইনগত ব্যস্থা গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!