বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জুন ২০২৫, ২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ৬টি স্বর্ণের বারসহ নারী আটক

রিজাউল করিম: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ছয়টি স্বর্ণের বারসহ নাসরিন নাহার (৩০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

বুধবার (২৫ জুন) সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নাসরিন নাহার একই উপজেলার ভোমরার টাওয়ার এলাকার ইমাম হোসেনের স্ত্রী।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, স্বর্ণ চোরাচালানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির বাকাল চেক পোস্টের হাবিলদার শাহীন আহমেদের নেতৃত্বে একটি দল আলীপুর এলাকায় অবস্থান নেয়। এসময় ভোমরা সীমান্তের দিকে যাওয়ার পথে থেকে সন্দেহভাজন হিসেবে নাসরিন নাহারকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম। যার মূল্য প্রায় ৭৬ লাখ ৭৪ হাজার ৫৩৭ টাকা।

তিনি আরও জানান, আটক নারীকে সাতক্ষীরা সদর থানায় এবং জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০