ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের অ্যাডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহীন, সেক্রেটারি তাজকিন আহমেদ চিশতি, সদস্য ডা. আবুল কালাম বাবলা, শেখ সিরাজুল ইসলাম, মুহাদ্দিস রবিউল বাশার, ফরিদা আক্তার বিউটি, মো. মনিরুজ্জামান, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. হাসিবুল ইসলাম সোহান ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য মো. ইলিয়াছ হোসেন প্রমুখ।
সভায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির নির্বাচনের প্রস্তুতি, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট অফিসের অনুকূলে জেলা পরিষদের অর্থ বরাদ্দ ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন, সাতক্ষীরা ইউনিটের দুইজন ডেলিগেট নির্ধারণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
মন্তব্য করুন