
মাসুদ পারভেজ: সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটয়ুা নদীর চরের কেওড়া বাগান থেকে অজ্ঞাত পরিচয়র এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে।
রোববার (২৯ জুন) উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ত্রিমোহনী খেয়াঘাটের দক্ষিণ পাশে কেওড়া বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, স্থানীয়রা খোলপেটুয়া নদীতে কাঁকড়া শিকারের জন্য কল্যাণপুর ত্রিমোহনী খেয়াঘাটের দক্ষিণ পাশের কেওড়া বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় কেওড়া বাগানের মধ্যে এক ব্যক্তির ঝুলন্ত পা দেখতে পেয়ে বিষয়টি তারা আশাশুনি থানা পুলিশকে অবহিত করেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন