বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জুন ২০২৫, ১০:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা আ.লীগের দপ্তর সম্পাদক হারুন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন আর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) দিবাগত মধ্যরাতে সাতক্ষীরা পৌরসভার সুলতানপুরের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুন্দরবন টেক্সটাইল মিলস সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক শেখ হারুন আর রশিদ একজন প্রখ্যাত শ্রমিক নেতা হিসেবে পরিচিত।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

শেখ হারুন আর রশিদের মেয়ে নুশরাত রশীদ তন্বী জানান, তার বাবা একজন সজ্জন রাজনীতিক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে কোনো মামলা ছিল বলে আমাদের জানা নেই। ৫ আগস্টের পরও তিনি বাড়ি ছেড়ে কোথাও যাননি। তিনি হার্টের রোগে ভুগছেন। গত ১০ মাস তার চলাচল বাড়ি থেকে মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ ছিল। রাজনীতিতে সক্রিয় ছিলেন না।
তিনি তার বাবার মুক্তির দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০