বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৪ জুলাই ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সন্তান দত্তক নিতে চান জয়া আহসান

বিনোদন ডেস্ক | সন্তান দত্তক নিতে ইচ্ছে প্রকাশ করলেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। নিজেই এই তথ্য জানালেন তিনি।

বর্তমানে ‘ডিয়ার মা’ সিনেমার প্রচার নিয়ে কলকাতায় ব্যস্ত তিনি। সেখানে সিনেমার প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয়া জানান, বাস্তবে তিনিও মা হতে চান। তবে সন্তানধারণ করে নয় বরং দত্তক নিয়ে।

জয়া বলেন, আমি সন্তান দত্তক নেওয়ায় বিশ্বাসী। আমি নিজে চেষ্টাও করেছিলাম। ইচ্ছে ছিল যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে কোনও শিশুকে দত্তক নেব।

জয়া ও তার বোন মিলে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এখনও কিছু জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

জয়া আহসানের কথায়, আসলে নানা রকমের জটিলতা রয়েছে। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে শিশু দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু তার জন্য নানা রকমের পদ্ধতি রয়েছে।

দম্পতিদেরও সন্তান দত্তক নেওয়ার পরামর্শএ দিয়েছেন জয়া আহসান। এ বিষয়ে তিনি বলেন, যাদের একটি করে সন্তান থাকে, তারা দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসাবে বাইরে থেকে দত্তক নিতেই পারেন। তা হলে সেই শিশুগুলো একটি পরিবার পেয়ে যাবে।

ইতোমধ্যেই ‘ডিয়ার মা’ সিনেমার ঝলক প্রকাশ্যে এসেছে। এতে জয়ার সঙ্গে তার দত্তকসন্তানের রসায়ন তুলে ধরা হয়েছে। অভিনেত্রী জানান, তিনি নিজেও একজন সংবেদনশীল মানুষ এবং সন্তান দত্তক নিতে চান। তাই এই চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে সুবিধা হয়েছে।

উল্লেখ্য, ‘ডিয়ার মা’ সিনেমায় জয়া ছাড়াও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, সায়ন মুন্সীসহ আরও অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০