বাংলাদেশ, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৪ জুলাই ২০২৫, ১২:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুর হাসপাতালে নেই ভ্যাকসিন, হনুমানের কামড়ে শিশুসহ আহত ৬

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার জাহানপুর গ্রামে একদিনে হনুমানের কামড়ে ৬ জন আহত হয়েছে।

বুধবার রাতে এশার নামাজের সময় খাদ্যের সন্ধানে জাহানপুর গ্রামের সরদার পাড়ার বিভিন্ন বাড়িতে গিয়ে মানুষের উপরে আক্রমণ করলে প্রতিবেশীরা আতংকিত হয়ে দিকবিদিক ছুটাছুটি শুরু করে।

এসময় হনুমানের কামড়ে রেজাউল ইসলামের সদ্য বিবাহিত কন্যা সুমা (২০), মৃত নিছার আলী সরদারের স্ত্রী খুকুমণি (৫৫), আব্দুল মোমিন সরদারের ছেলে আনু সরদার (১৮), ইব্রাহিম সরদারের ছেলে মহসিন আলী (২৫) ও মহসিন আলীর স্ত্রী আহত হন।

এছাড়া বৃহস্পতিবার সকালে ফজরের নামাজ আদায় করতে যাওয়ার সময় চাঁদ আলী সরদার (৭০) কে হনুমানে আক্রমণ করলে তিনি আহত অবস্থায় কেশবপুর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা গ্রহণ করেন।

আহতরা জানান, হনুমানের জন্য সরকারি খাদ্য বরাদ্দ থাকলেও তাদের এলাকায় কখনো হনুমানের খাদ্য দেওয়া হয় না।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোঃ আলমগীর হোসেন বলেন, কালোমুখ হনুমানের কামড়ে আহত হয়ে গত বুধবার রাতে ৫ জন ও বৃহস্পতিবার সকালে ১ জন চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। তাদের প্রত্যেককে ভ্যাকসিন দিতে হবে। তবে হাসপাতালে ভ্যাকসিন নেই।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু সংকট মোকাবিলায় বহুপাক্ষিক অংশীদারিত্ব ও অভিযোজন জোরদারের ওপর গুরুত্বারোপ

হেনা এলাহী ও মশিউর রহমানের সুস্থতা কামনা

সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট ও সাইন্টিফিক সেমিনার

ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

কলারোয়ায় ডোবা থেকে যুবকের ও আশাশুনিতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

১০

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

১১

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

১২

উপহারের গোলে সবার আগে নকআউটে মেক্সিকো

১৩

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

১৪

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

১৫

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

১৬

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

১৭

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

১৮

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

১৯

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

২০