বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৬ জুলাই ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চতুর্থবারের মতো বাবা হলেন নেইমার

ডেস্ক রিপোর্ট: ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার চতুর্থবারের মতো বাবা হয়েছেন। তার ও ব্রুনা বিয়ানকার্দির ঘর আলো করে এসেছে তাদের দ্বিতীয় কন্যাসন্তান। শনিবার (৫ জুলাই) সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম হয় কন্যাসন্তান মেলের।

মেলের আগে গত ২০২৩ সালে নেইমার-বিয়ানকার্দি দম্পতির প্রথম কন্যাসন্তান মাভির জন্ম হয়।

নেইমারের কোলে মাভি ও নিজের কোলে ছোট্ট মেলের ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে বিয়ানকার্দি লিখেছেন, ‘আমাদের প্রিয় এসেছে, আমাদের জীবন এখন আরো সম্পূর্ণ ও মধুর হয়েছে। স্বাগত, প্রিয় কন্যা! ঈশ্বর তোমার জীবনে আশীর্বাদে ভরে তুলুক এবং সব খারাপ থেকে তোমাকে রক্ষা করুন। তোমার সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমরা তোমাকে ভালোবাসি!’

প্রেমিকা-সন্তানের সঙ্গে থাকতেই সান্তোসের কাছ থেকে ছুটি নেন নেইমার। ব্রাজিলিয়ান তারকা ও বিয়ানকার্দির দ্বিতীয় সন্তান হলেও নেইমারের চতুর্থ।

৩৩ বছর বয়সী স্ট্রাইকার প্রথম বাবা হন ২০১১ সালে। তার প্রথম প্রেমিকা কারোলিনা দান্তাসের গর্ভে জন্ম নেয় পুত্র দাভি লুকা। কারোলিনার সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও পুত্র লুকা সাবেক বার্সেলোনা ও পিএসজির তারকার সঙ্গেই থাকেন।

এর বাইরে ব্রাজিলিয়ান মডেল ও ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির গর্ভেও নেইমারের সন্তান রয়েছে।

গত বছর কন্যাসন্তানের জন্ম দেন কিম্বার্লি। নেইমারের দ্বিতীয় কন্যাসন্তানের নাম হেলেনা। এবার মেল আসায় তিন কন্যা ও এক পুত্রের বাবা নেইমার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!