বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৭ জুলাই ২০২৫, ৯:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরের শাশুড়ি মারা গেছেন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শাশুড়ি আয়শা আহমাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৬ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জামায়াতে ইসলামীর আমির ফেসবুক-পোস্টে তথ্যটি নিশ্চিত করেছেন।

আয়শা আহমাদের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।

সোমবার (৭ জুলাই) বাদ জোহর মোহাম্মদপুর তাজমহল রোডের বাইতুল ফেরদৌস জামে মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফেসবুকে লেখেন, ‘আমার শ্রদ্ধেয়া শাশুড়ি মুহতারামা আয়শা আহমদ কিছুক্ষণ আগে দুনিয়ার সফর সমাপ্ত করেছেন। إنا لله وإنا إليه راجعون।’
জামায়াত আমিরের শাশুড়ি মারা গেছেন
৩২ নম্বর ভাঙার ঘটনাকে বীভৎস মববাজি বললেন রুমিন ফারহানা

তিনি আরও লিখেন, ‘আমাদের পরিবার সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। তার চিকিৎসাধীন অবস্থায় আপনারা খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন—এটি আমাদের জন্য বড় সান্ত্বনা। হায়াত ও মাউত দুটোই আল্লাহ তায়ালার ফায়সালার বিষয় ও নিয়ামত। আল্লাহ তায়ালা তার এই বান্দির প্রতি রহম করুন, তাকে ক্ষমা করুন এবং অনন্ত জীবনের সফরে তাকে রহমতের ফেরেশতা দ্বারা সাহায্য করুন।’

ডা. শফিকুর রহমান সকলের কাছে মরহুমের মাগফিরাত কামনায় দোয়া প্রত্যাশা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০