বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৭ জুলাই ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মিথ্যা কাউন্টার মামলায় জামিন পেলেন ৩৩ সাংবাদিক

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের হামলা ঘটনার পর সাংবাদিকদের বিরুদ্ধেই দায়ের করা মিথ্যা কাউন্টার মামলায় ৩৩জন সাংবাদিককে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় ৩৭ জন সাংবাদিকের মধ্যে ৩৩ জন স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক রাফিয়া সুলতানা তাদের জামিন মঞ্জুর করেন।

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা এই মামলাটি দায়ের করেন আ ন ম আবু সাঈদ। মামলায় ৩৭ সাংবাদিকের নাম উল্লেখ করা হয়, যাদের বিরুদ্ধে দাঙ্গা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

আদালতে সাংবাদিকদের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম শাহ আলম, সাবেক পিপি ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, অ্যাড. খায়রুল বদিউজ্জামানসহ প্রায় অর্ধশত আইনজীবী।

জামিন পেয়ে সাংবাদিকরা বলেন, আমরা ন্যায়বিচারের ওপর আস্থাশীল বলেই আইন মেনে আদালতে আত্মসমর্পণ করেছি। সাংবাদিকদের বিরুদ্ধে যেভাবে উদ্দেশ্যমূলকভাবে মামলা করা হয়েছে, তাতে পেশাগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে, সাংবাদিক নেতারা দাবি করেছেন, মূলত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা আড়াল করতেই পাল্টা মামলা করেন আ ন ম আবু সাঈদ। যারা হামলার শিকার হয়েছেন, আজ তারাই আসামি। এটি ন্যায়বিচারের পরিপন্থী। আমরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি।

তারা আরও বলেন, হামলার ভিডিও ফুটেজ ভাইরাল হলেও হামলাকারীদের গ্রেফতার না করায় সাতক্ষীরার মানুষ বিস্মিত হয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ জুন সাতক্ষীরা প্রেসক্লাবে পূর্ব ঘোষিত সাধারণ সভায় যোগ দিতে গেলে দখলদার আবু সাঈদ, আব্দুল বারী ও মনিরুল ইসলাম মিনির নির্দেশে সাংবাদিকদের ওপর হামলা চালায় বহিরাগত সন্ত্রাসীরা। এতে সভাপতি আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন, সদস্য আমিনুর রহমানসহ অন্তত ৩০ জন সাংবাদিক আহত হন। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। হামলার ভিডিও ফুটেজ ভাইরাল হলেও তাদের গ্রেফতার না করে উল্টো হামলাকারীদের বাঁচাতে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা গ্রহণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১০

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১১

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১২

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৩

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৫

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৭

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম আর নেই

১৮

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

২০
error: Content is protected !!