বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৪ জুলাই ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটার মার্করাম

স্পোর্টস ডেস্ক: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন এইডেন মার্করাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসে ম্যাচ জেতানো সেঞ্চুরির পর আইসিসির জুন মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার।

সোমবার মাস সেরা পুরুষ ক্রিকেটারের নাম প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জুন মাসের পুরুষ বিভাগের সংক্ষিপ্ত তালিকায় মার্করামের সঙ্গে ছিলেন তারই সতীর্থ কাগিসো রাবাদা এবং শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা।

জুন মাসে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলেন মার্করাম। সেটি ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের জয়ের পথ দেখান। ২০৭ বলের মাপা ইনিংসে ১৩৬ রান করেন তিনি। তার ব্যাটেই ২৮২ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখেই টপকে যায় দক্ষিণ আফ্রিকা। সেই জয়ে দীর্ঘ ২৭ বছর পর আইসিসির কোনো ট্রফি জেতে দলটি। শেষবার তারা জিতেছিল ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি।

শুধু ব্যাটেই নয়, ফাইনালে বল হাতেও অবদান রাখেন এই ওপেনার। দুই ইনিংসে একটি করে উইকেট নেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!