বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৯ জুলাই ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ব্যবসায়ীদের মাঝে পলিথিনের বিকল্প ব্যাগ বিতরণ, পরিবেশ রক্ষার অঙ্গীকার

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে বাজার কমিটির প্রতিনিধি ও ব্যবসায়ীদের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে বেসরকারি সংস্থা রূপান্তর এর আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া এবং সঞ্চালনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু। কর্মশালার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, পলিথিন আমাদের পরিবেশের জন্য একটি মারাত্মক হুমকি। কাপড় বা চটের ব্যাগ ব্যবহারে যেমন পরিবেশ সুরক্ষিত থাকবে, তেমনি জনস্বাস্থ্যের ঝুঁকিও কমবে। রূপান্তরের পক্ষ থেকে যে বিকল্প ব্যাগগুলো দেওয়া হয়েছে, ব্যবসায়ীরা তা ক্রেতাদের মধ্যে বিতরণ করবেন এবং তাঁদের উৎসাহিত করবেন, সেই ব্যাগ পুনঃব্যবহার করতে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রূপান্তরের ট্রেনার খালিদ নাবিব, উপজেলা আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব মারুফ হোসেন। তাঁরা বলেন, যদি প্রত্যেক ব্যবসায়ী নিজ উদ্যোগে ক্রেতাদের পলিথিনের বদলে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করতে উদ্বুদ্ধ করেন, তবে এটি একসময় সামাজিক আন্দোলনে পরিণত হবে।

কর্মশালায় উপজেলার বিভিন্ন বাজারের ৩০ জন ব্যবসায়ীর হাতে পলিথিনের বিকল্প ব্যাগ তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১০

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১১

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১২

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১৩

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৪

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৫

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৬

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৭

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৮

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৯

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

২০
error: Content is protected !!