বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২১ জুলাই ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রধান রোজিনা পারুলের পিএইচডি অর্জন

মোঃ নাহিদ সায়াদাত ফুয়াদ, গবি প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান রোজিনা পারুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ৩১৫তম সিন্ডিকেট অধিবেশনে তাঁকে এ ডিগ্রি প্রদান করা হয়।

‘Exploration of phytoconstituents and evaluation of bioactivities of Syzygium balsameum and Syzygium formosum’ শীর্ষক গবেষণাকর্মে তিনি জাম জাতীয় দুটি প্রজাতির রাসায়নিক উপাদান ও জৈব কার্যকারিতা বিশ্লেষণ করেন। তার তত্ত্বাবধায়ক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে তার পিএইচডি গবেষণার প্রক্রিয়া শুরু হয়।

ড. রোজিনা পারুলের শৈশব ও শিক্ষাজীবনের শুরু দিনাজপুর জেলার কোতোয়ালি থানায়। রাজশাহীর পরজপুর ফাশিলা ডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং দিনাজপুর সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন তিনি। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিষয়ে ২০০১ সালে স্নাতক এবং ২০০৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পিএইচডি ডিগ্রি অর্জনের অনুভূতি জানিয়ে ড. রোজিনা পারুল বলেন, ছাত্রজীবন থেকেই পিএইচডি করার প্রবল ইচ্ছা ছিল। শিক্ষকতায় আসার পর তা আরও প্রবল হয়। তবে শিক্ষকতার পাশাপাশি গবেষণা চালিয়ে যাওয়া সহজ ছিল না। প্রতিটি ধাপে সংগ্রাম করতে হয়েছে। নিজের ইচ্ছাশক্তি ও অধ্যবসায় আমাকে এগিয়ে নিয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা যেন কেবল চাকরির হাতিয়ার না হয়, তা হতে হবে আত্মনির্মাণ ও মানুষের সেবার পথ। ফার্মেসিকে শুধু পেশা হিসেবে নয়, সেবামূলক কর্মক্ষেত্র হিসেবেও দেখতে হবে। তাই একাডেমিক জ্ঞানকে গভীরভাবে ধারণ করতে হবে।

নারীদের উচ্চশিক্ষা ও পেশাগত অগ্রযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সমাজে নারীদের উচ্চশিক্ষা ও গবেষণায় এখনো নানা বাধা রয়েছে। আমিও সে বাধা পেরিয়েই এগিয়েছি। তবে বিশ্বাস করি, সাহস, অধ্যবসায় আর পরিবারের সহায়তা থাকলে মেয়েরা যে কোনো সাফল্য অর্জন করতে পারে। গবেষণাক্ষেত্রে নারীদের সক্রিয় ও গতিশীল ভূমিকা এখন সময়ের দাবি।

উল্লেখ্য, ড. রোজিনা পারুল ২০০৭ সালের এপ্রিলে গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ ব্যাংকের এটিএম-কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ

১

গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

২

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

৩

বিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

৪

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে সমঝোতা

৫

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ আটক ৩

৬

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

৭

আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা

৮

ভারতে পালানোর প্রস্তুতিকালে জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২

৯

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১০

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

১১

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

১২

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

১৩

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

১৪

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

১৫

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

১৬

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১৭

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

১৮

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১৯

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

২০