বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৭ জুলাই ২০২৫, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় লো-ভোল্টেজ ও ঘনঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় পল্লী বিদ্যুতের সরবরাহ লাইন এসেছে প্রায় ১০০ কিলোমিটার দূরের জেলা সাতক্ষীরা থেকে। দীর্ঘ এই পথ পাড়ি দিয়ে আসা বিদ্যুৎ সরবরাহ লাইনে ঘন ঘন সমস্যা দেখা দেওয়ায় জোনাল অফিসের আওতাধীন প্রায় ৯০ হাজার গ্রাহককে প্রতিনিয়ত ভুগতে হচ্ছে লো-ভোল্টেজ এবং দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের যন্ত্রণায়।

পল্লী বিদ্যুৎ পাইকগাছা জোনাল অফিসের ডিজিএম সঞ্জয় কুমার সরকার জানান, সাতক্ষীরা থেকে সরাসরি নয়— বিদ্যুৎ আসে প্রথমে কয়রার হাতিয়ারডাঙ্গা সাবস্টেশনে, সেখান থেকে পাইকগাছা সাবস্টেশনে। ৩৩ হাজার কেভি ক্ষমতাসম্পন্ন এই সোর্স লাইনে যাত্রাপথে বিভিন্ন স্থানে বিদ্যুৎ শক্তি কমে গিয়ে পাইকগাছায় এসে দাঁড়ায় সর্বোচ্চ ২২ হাজার কেভিতে। ফলে স্বাভাবিক ভোল্টেজ পাওয়া যাচ্ছে না, বরং দেখা দিচ্ছে নানা রকম বিভ্রাট। তিনি বলেন, আমরা প্রায় ১১ হাজার কেভি বিদ্যুৎ কম পাচ্ছি, যা এই অঞ্চলের চাহিদা পূরণে যথেষ্ট নয়।

উপজেলার চাঁদখালী এলাকার গৃহবধূ সামিয়া আফরীন বলেন, সন্ধ্যার পর ফ্যান চলে না, পানির মোটরও কাজ করে না। মাঝরাতে কিছুটা ভোল্টেজ বাড়ে, তখনই যেন স্বস্তি মেলে।

এদিকে, পাইকগাছায় দিনে অন্তত ৮–১০ বার লোডশেডিং হচ্ছে।

বর্তমানে পাইকগাছা জোনাল অফিসের আওতায় থাকা ৮৭ হাজার ২৪৩ গ্রাহক চরম ভোগান্তিতে রয়েছেন। তবে ভবিষ্যতের বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে আশার কথা শুনিয়েছেন ডিজিএম সঞ্জয় কুমার সরকার। তিনি জানান, পাইকগাছায় একটি নিজস্ব গ্রীড সাবস্টেশন স্থাপনের কাজ শুরু হয়েছে। শিববাড়ি ব্রিজের পূর্ব পাড়ে জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। দ্রুত নির্মাণ কাজ শুরু হবে। গ্রীড চালু হলে আর লো-ভোল্টেজ ও লোডশেডিং থাকবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০