বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৩১ জুলাই ২০২৫, ৫:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

ডেস্ক রিপোর্ট: আগের অর্থবছরের শেষার্ধের মতো সংকোচনমূলক মুদ্রানীতি নতুন বছরের প্রথমার্ধেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

তিনি বলেন, বছর শেষে মূল্যস্ফীতি ৭ শতাংশ, নীতি সুদ হার ১০ শতাংশ এবং বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ ঠিক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গভর্নর বলেন, বাজারে যথেষ্ট ডলার থাকার কারণে ৫০ কোটি ডলার কিনেছি, বাজার স্থিতিশীল রাখতে আগামীতে আরও কেনা হবে।

তিনি বলেন, মূল্যস্ফীতি কমে এলে এবং বাজার স্থিতিশীল রাখতে পারলে প্রবৃদ্ধি বাড়বে। সেই ধারাবাহিকতায় আগামী বছর প্রবৃদ্ধি হবে ৫ থেকে ৬ শতাংশ হবে।

বাংলাদেশ ব্যাংক কর্মীদের পোশাকবিধি নিয়ে ঘটে যাওয়া বিষয়টি বিব্রতকর ছিল উল্লেখ করে তিনি বলেন, যা কিছু হয়েছে আমার অনুপস্থিতিতে হয়েছে। আমার নজরে আসার পর আমি সেটি স্থগিত করেছি।

বিদেশিরা পোশাকবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, সাংবাদিকরা এ নিয়ে জানতে চাইলে গভর্নর বলেন, পোশাকের বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ প্রাথমিক আলোচনার বিষয় ছিল। এ নিয়ে বিদেশিদের নাক গলানোর দরকার নেই।

তিনি বলেন, মূল্যস্ফীতি ও ব্যাংকিং খাত স্থিতিশীল রাখা, বাংলাদেশ ব্যাংকের দুটি প্রধান কাজ। আমরা সেটাই করছি।

পাঁচটি ব্যাংক একীভূত করার কাজ করা হচ্ছে। এরপর আরও পাঁচটি ব্যাংককে করা হবে। এভাবে ১৫ ব্যাংককে একীভূত করা সরকার বেশি বিনিয়োগ করে বেশি মুনাফা নিয়েই ফিরবে বলেও জানান গভর্নর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১০

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১১

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১২

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৩

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

১৪

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

১৫

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১৬

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

১৭

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

১৮

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১৯

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০