বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩১ জুলাই ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় মাছের পোনা ব্যবসায়ী নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা থেকে মোঃ আফজাল হোসেন (৩৯) নামে এক মাছের পোনা ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। এ ঘটনার পর প্রায় এক সপ্তাহ অতিবাহিত হলেও তার সন্ধান পাওয়া যায়নি। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার।

জানা গেছে, গত ২৪ জুলাই ভোর ৬টার দিকে তিনি সাতক্ষীরা শহরের ইটাগাছা বনলতা এলাকার বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন, এরপর তিনি আর বাড়ি ফেরেননি। নিখোঁজ আফজাল হোসেন মেসার্স আফনান ট্রেডার্স-এর সত্ত্বাধিকারী।

সম্ভাব্য আত্মীয়-স্বজনদের বাড়ি থেকে শুরু করে বন্ধু-বান্ধব এমনকি ব্যবসায়িক সহকর্মীদের কাছেও খোঁজ নিয়ে তাঁর কোনো সন্ধান না পেয়ে অবশেষে স্ত্রী নাহিদা ফেরদৌস আখি সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর-১৯৫২।

নাহিদা ফেরদৌস বলেন, আমার স্বামী সাদাসিধে মানুষ। রাজনীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। মাছের পোনার ব্যবসা করে সৎভাবে সংসার চালাতেন। আমাদের সাত বছরের একটি সন্তান রয়েছে। গ্রামের বাড়ি সাতানী হলেও আমরা শহরের বনলতা এলাকায় ভাড়া থাকি।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার স্বামীর কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। তবে নিখোঁজ হওয়ার আগের দিন পাশের এক ব্যবসায়ীর সঙ্গে তার সামান্য কথা কাটাকাটি হয়েছিল। সেটিই কি কোনো অপ্রীতিকর ঘটনার সূত্রপাত? আমরা কিছুই বুঝতে পারছি না।

পরিবারের সদস্যরা জানায়, আফজালের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। আত্মীয়দের বাড়ি-বাড়ি খোঁজ নিয়েও কোনো তথ্য না পাওয়ায় তাদের দুশ্চিন্তা বাড়ছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিমুল হক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১০

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১১

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১২

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৩

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

১৪

শ্যামনগরে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

১৫

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ, গ্যাস সংকটে সহায়তার প্রত্যাশা

১৭

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছর কারাদণ্ড

১৮

বিশ্বকাপের পর প্রথম হাইভোল্টেজ ম্যাচে নামছেন যারা

১৯

অ্যাকশন দৃশ্যে আহত রাম চরণ, অস্ত্রোপচারের পর সুস্থতার পথে

২০
error: Content is protected !!