বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩ আগস্ট ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার ধর্মপীরের দরগা সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে স্থানীয়রা নদীতে লাশটি ভাসতে দেখে থানায় খবর দেয়।

স্থানীয়রা জানান, দেবদুয়ার গ্রামের ধর্মপীরের মাজার সংলগ্ন নদীতে প্রথমে লাশটি দেখতে পান কয়েকজন গ্রামবাসী। তবে মুখ ও বুক পানির নিচে থাকায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্থানীয়রা পাইকগাছা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নৌ পুলিশকে বিষয়টি অবহিত করে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ জানান, নৌ পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নৌ পুলিশের এসআই আব্দুর সবুর বলেন, মৃতদেহের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, লাশটি নদীর স্রোতে ভেসে অন্য কোথাও থেকে এসেছে। নিহতের বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর হতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১০

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১১

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১২

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৩

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৪

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১৫

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৬

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৭

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

১৮

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

১৯

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২০
error: Content is protected !!