বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৮ আগস্ট ২০২৫, ৯:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বিএনপির সদস্য হওয়ায় প্রতিবন্ধীর ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ জামায়াতের কর্মীদের বিরুদ্ধে

বিলাল হোসেন: শ্যামনগরে বিএনপির সদস্য হওয়ায় এক প্রতিবন্ধীর ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াতের কর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দুর্গাবাটি গ্রামের প্রতিবন্ধী ইসমাইল গাজীর ছেলে হারুন গাজী শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ হারুন গাজী ৩০ বছর ধরে পানি উন্নয়ন বোর্ডের খাস জায়গায় বসবাস করছে। সম্প্রতি তিনি বিএনপির সদস্য হন। এতে ক্ষিপ্ত হয়ে ৬ আগস্ট বেলা ১১টার সময় বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান ও জামায়াত নেতা নজরুল ইসলামের ছেলে মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে বেশ কয়েকজন জামায়াত কর্মী তার প্রতিবন্ধী বাবা ও দুই বোনের থাকার ঘর ভাঙচুর ও বসতবাড়ির গাছ কেটে ফেলে। এসময় তার স্ত্রী বাধা দিলে অকথ্য ভাষায় গালিগালাজসহ নানা রকম ভয়ভীতি দেখায় এবং বলতে থাকে তোর কোন নেতা আছে এখন ডেকে নিয়ে আয়। আমার স্ত্রী ভাঙচুরের ভিডিও মোবাইল ফোনে ধারণ করতে গেলে চেয়ারম্যানের ছেলে আব্দুর রহমান ফোন কেড়ে নিয়ে মাটিতে আছাড় মারে। এ ঘটনার পর তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ আব্দুর রহমান বলেন, আমি ঘটনার সাথে জড়িত ছিলাম না। খেলার মাঠ দখল করে ঘর বাঁধার কারণে স্থানীয়রা ভেঙে দিয়েছে। তারা বিএনপি করে বলে ঘরবাড়ি ভাঙা হয়নি, এটা তারা সাজিয়ে মিথ্যাচার করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

১০

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

১১

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

১২

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

১৩

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

১৫

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

১৬

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

১৭

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

১৮

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

১৯

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

২০
error: Content is protected !!