বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১০ আগস্ট ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৩৩ বছর পর হচ্ছে জাকসু নির্বাচন, ভোট ১১ সেপ্টেম্বর

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরও কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন।

রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র সংসদ নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম এ তফসিল ঘোষণা করেন।

এ উপলক্ষে আজই খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচনে অংশ নিতে আগামী ১৮ ও ১৯ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা।

মনোনয়ন যাচাই বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ২৫ আগস্ট।

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা আগামী ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মো. মনিরুজ্জামান এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

১৯৭২ সালে জাকসু প্রতিষ্ঠার পর ওই বছরই হয় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ নির্বাচন হয়েছিল প্রায় ৩৩ বছর আগে ১৯৯২ সালে। এরপর আর জাহাঙ্গীরনগরের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাকসু নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, আমরণ অনশনসহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অবশেষে নির্বাচনের তারিখ ঘোষণা করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে গত জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

বনজীবীদের চোখে স্বপ্ন, মনে শংকা

‘ঈদে মিলাদুন্নবী শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ’

বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

মৃণাল সেন রূপে চঞ্চল, সেই সিনেমা এবার আসছে অন্তর্জালে

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বসবাসরত প্রায় ৭০০ পরিবারের উচ্ছেদের নির্দেশ

কালিগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির

দু’দিন পরই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেভাবে

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

সবুজ শ্যামনগর গড়তে তরুণদের উদ্যোগে বৃক্ষ বিতরণ

১০

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে?

১১

যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১২

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

১৩

বড়দল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আল নোমান গ্রেপ্তার

১৪

গরমের তাপদাহে ঘাসকাটতে গিয়ে স্ট্রোকে গ্রাম পুলিশের মৃত্যু

১৫

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১৬

শ্যামনগর উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেনকে বুড়িগোয়ালিনী ইউপির প্রশাসক নিয়োগ

১৭

বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৮

ভিডিএফের সাতক্ষীরা জেলা কমিটির নির্বাচন: সভাপতি হোসেন, সম্পাদক ইব্রাহিম

১৯

অপেক্ষার অবসান, আসছে ‘মহানগর ৩’

২০
error: Content is protected !!