বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১১ আগস্ট ২০২৫, ৪:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিব বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টায় কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।

বিএনপি নেতা মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী বিএনপি নেতা বায়োজিদ হোসেন বাচ্চু, কয়রার বিএনপি নেতা শেখ সিরাজুল ইসলাম, প্রভাষক আবুল কালাম আজাদ, আঃ মজিদ মিস্ত্রি, আঃ গফফার, এফ এম মোহররম হোসেন, নাজমুল হুদা, কামরুল ইসলাম, শেখ মাসুদুর রহমান, এ করিম, যুবদল নেতা আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, আওছাফুর রহমান, মোস্তাফিজুর রহমান বাবু, আবু তায়েব, রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, রাশেদুল ইসলাম, ইলিয়াস জনী, জাসাসের সভাপতি জামাল ফারুক জাফরুিন, সাধারণ সম্পাদক ডা. আমিনুল ইসলাম, শ্রমীক দল নেতা আকবার হোসেন, আঃ রউফ, আজিজুল ইসলাম, তাতী দল নেতা আবুল কালাম, সিরাজুল ইসলাম, ছাত্র নেতা মেহেদী হাসান সবুজ, শেখ মামুন, তৌহিদুর রহমান, মেহেদী, মহিলা দল নেত্রী ফাতেমা খাতুন, মাহফুজা, রুবিনা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কয়রার দুঃসময়ের বিএনপির কান্ডারী নুরুল আমিন বাবুলের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। তার মতো নির্যাতিত নেতার বিএনপিতে প্রয়োজন। বিগত দিনে কয়রার ৭ টি ইউনিয়নের বিএনপি ও তার সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে তিনি দিন রাত পরিশ্রম করেছেন। তাকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে। বক্তারা কেন্দ্রীয় ও খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দের নিকট তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জের মথুরেশপুরে বিএনপির কর্মী সম্মেলন

১

কন্যাশিশুর নিরাপত্তা মানেই ভবিষ্যতের নিরাপত্তা || খান মোঃ আবু হাসান

২

সেনা নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামের বিশেষ চালান

৩

লঙ্কানদের কাছে ৬৩ রানে হার, হাতছাড়া হলো ব্রোঞ্জও

৪

সাতক্ষীরায় চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

৫

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

৬

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

৭

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৮

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৯

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

১০

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

১১

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

১২

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

১৩

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১৪

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১৫

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১৭

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৮

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৯

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

২০