ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের কৈখালী প্রাথমিক বিদ্যালয়ে লাবসা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) এই চক্ষু চিকিৎসা শিবিরে এলাকার তিন শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
এসময় রোগীদের প্রাথমিক চক্ষু পরীক্ষা, ছানি শনাক্তকরণ এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি ছানি অপারেশনের জন্য সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে রেফার করা হয়।
প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এই চক্ষু চিকিৎসা শিবির পরিদর্শন করেন। এসময় চিকিৎসা সেবা দেন গ্রামীণ চক্ষু চক্ষু হাসপাতালের মোঃ আরাফাত হোসেন।
চক্ষুচিকিৎসা শিবিরে আরও উপস্থিত ছিলেন, লাবসা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর প্রফেসর শহিদুর রহমান, সাবেক সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, সাবেক সহকারী সেক্রেটারি মাওলানা ইউসুফ আল আজাদী, যুব বিভাগের সেক্রেটারি মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন