বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১১ আগস্ট ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় অতিবৃষ্টিতে পাটচাষীদের স্বপ্নভঙ্গ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: অতিবৃষ্টিতে খুলনার পাইকগাছার পাটচাষীদের মাঝে নেমে এসেছে হতাশার ছায়া। টানা বৃষ্টিতে অধিকাংশ পাটক্ষেত পানিতে তলিয়ে গিয়ে পচে যাচ্ছে গাছ, কমছে ফলন। সোনালী আঁশের স্বপ্ন বুকে নিয়ে যারা পাটের আবাদ করেছিলেন, সেই কৃষকের স্বপ্ন যাচ্ছে ভেসে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে পাইকগাছায় ৩৯০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। গদাইপুর, হরিঢালী, কপিলমুনি, রাড়ুলী ও পৌরসভার কিছু এলাকায় ব্যাপকভাবে পাট চাষ হয়। মৌসুমের শুরুতে গাছ ভালোভাবে বেড়ে উঠছিল। কিন্তু পরবর্তীতে অতিবৃষ্টিতে অধিকাংশ ক্ষেত পানির নিচে চলে যায়।

স্থানীয় কৃষক রফিকুল ইসলাম জানান, অতিরিক্ত পানিতে পাটগাছের গোড়া পচে গিয়ে গাছের বৃদ্ধি থেমে গেছে।

কৃষক সামাদ মিয়া বলেন, বিঘাপ্রতি দুই মণ পাটও হবে না। গাছ ছোট হওয়ায় আঁশের মানও নষ্ট হয়ে গেছে।

তবে এমন দুরবস্থার মধ্যে শ্রমিক সংকট কৃষকদের সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে। বেশি মজুরি দেওয়া সত্ত্বেও শ্রমিক পাওয়া যাচ্ছে না। তাছাড়া, পাট কাটা, ধোয়া ও শুকানোর খরচও বেড়ে গেছে। যদিও বাজারে নতুন পাটের দাম মণপ্রতি প্রায় ৩ হাজার টাকা, তারপরও ন্যায্য মূল্য নিয়ে শঙ্কিত কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন বলেন, কৃষি অফিস থেকে প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করা হয়েছিল। কিন্তু অতিবৃষ্টিতে গাছ বড় হতে না পারায় আঁশের মান খারাপ হয়েছে, ফলে কৃষকরা আশানুরূপ দাম পাচ্ছেন না।
সব মিলিয়ে, সোনালি আঁশের স্বপ্ন এবার ভেঙে যাচ্ছে অতিরিক্ত বৃষ্টি পানিতে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!