বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৩ আগস্ট ২০২৫, ৩:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের হাতে ফলজ-বনজ গাছের চারা তুলে দিল প্রকৃতি ও জীবন ক্লাব

ডেস্ক রিপোর্ট: ‌‘সবুজে সাজাই বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ‘প্রকৃতি ও জীবন ক্লাব’-এর উদ্যোগে ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি পালিত হয়েছে।

পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বুধবার (১৩ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।

তিনি বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, তাই সবাইকে গাছ লাগাতে হবে এবং সঠিকভাবে পরিচর্যা করতে হবে।

চ্যানেল আই-এর সাতক্ষীরা প্রতিনিধি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, প্রকৃতি ও জীবন ক্লাব প্রতিবছরই বৃক্ষরোপণসহ পরিবেশ রক্ষায় নানা কার্যক্রম চালিয়ে আসছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রকৃতির ভারসাম্য রক্ষা অত্যন্ত জরুরি। এবছর বাংলালিংক এর সহযোগিতায় সারা দেশে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিদ্যালয়ের সভাপতি সরফরাজ নেওয়াজ সাগরের সভাপতিত্বে এবং প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক স ম শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম বেলাল হুসাইন, এখন টিভির আহসান রাজীব, বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, গ্লোবাল টিভির রাহাত রাজা প্রমুখ।

কর্মসূচিতে প্রতিটি শিক্ষার্থীকে দুটি করে চারা দেওয়া হয়। নতুন গাছের চারা হাতে পেয়ে শিক্ষার্থীরা জানায়, তারা নিয়মিত এসব গাছের যত্ন নেবে এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে। এতে তাদের মধ্যে পরিবেশ রক্ষার নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১০

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১১

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১২

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৩

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

১৪

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

১৫

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

১৬

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

১৭

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

১৮

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

১৯

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

২০
error: Content is protected !!