বাংলাদেশ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৪ আগস্ট ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধান বিচারপতির বাসভবনে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে নিযুক্ত আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন এবং বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রধান বিচারপতির হেয়ার রোডের বাসভবনে দুপুর আড়াইটা থেকে প্রায় ২০ মিনিটের মতো তাদের মধ্যে বৈঠক চলে।

বৈঠকে দ্বিপক্ষীয় বিচারিক সহযোগিতা, মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসন সংক্রান্ত বিষয়াবলি আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইন ঢাকা পোস্টকে বলেন, প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদ্রুতের এটা সৌজন্য সাক্ষাৎ। আগে থেকেই নির্ধারিত ছিল।

এর আগে, গত মঙ্গলবার রাজধানীর গুলশানে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

সূত্র জানায়, কমিশনের সদস্য সচিব ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান এরিক গিলান ওই বৈঠকে ছিলেন।

বৈঠক সূত্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের প্রস্তুতি, আসন্ন জাতীয় নির্বাচন, ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় সনদসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা নিয়ে মার্কিন কূটনীতিকদের সঙ্গে আলী রীয়াজের কথা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই

১

বাংলাদেশের জন্য যা কিছু সম্ভব আমি করব: এরদোয়ান

২

এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা

৩

১৮-তে প্রেম, ২১-এ বিয়ে; আত্মহত্যার করতে চেয়েছিলেন অভিনেত্রী!

৪

লিটন-হৃদয়ের ব্যাটে বিপর্যয় সামলানোর চেষ্টায় বাংলাদেশ

৫

রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা

৬

শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ

৭

দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী, হার্টে পরানো হলো দুটি রিং

৮

অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা

৯

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

১০

দুবলার চরে রাসমেলায় যাওয়ার পাঁচটি রুট নির্ধারণ

১১

রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

১২

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

১৩

পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

১৪

আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৫

জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন

১৬

সাতক্ষীরায় গ্রিন কোয়ালিশনের সমন্বয় সভা

১৭

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় ‌‘ক্লাইমেট স্ট্রাইক’

১৮

হরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুন

১৯

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম

২০